ঝাড়খণ্ড কান্ডে ক্রমাগত ঘনাচ্ছে রহস্য। গতকাল যে ব্যবসায়ীর অফিস থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছিল তাঁর খোঁজে দিল্লিতে যায় সিআইডি কর্তারা। সেখানে সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ।সেই ঘটনায় চার সিআইডি অফিসারকে আটক করল দিল্লি পুলিশ।
ফের শহর কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। মঙ্গলবার হেয়ার স্ট্রিটের বিকানের বিল্ডিংয়ে হানা দেয় সিআইডি কর্তারা। হেয়ার স্ট্রিটের বিকানের বিল্ডিংয়ে হানা দিয়েছে সিআইডি । পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল। শেয়ার ট্রেডিংইয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শিক্ষাক্ষেত্রে বেনজির দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। তাঁরই ঘনিষ্ঠ এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এবার সেই ঘটনায় তৎপরতা বাড়াল সিআই ডির অফিসাররা। সিআইডির আধিকারিকদের দাবি বিধায়কদের কেনাবেচার টাকা আসে হাওয়ালার মাধ্যমে। টাকা এসেছিল লালবাজারের এক ব্যবসায়ীর কাছে। সেই ব্যক্তির খোঁজে মঙ্গলবার তল্লাশি অভিযান শুরু হয়েছে।