Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে ধৃত এক, তৎপরতা বাড়াল সিআইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকাণ্ডে ধৃত এক। কয়লা পাচারকাণ্ডে সঞ্জয় মালিক নামে এক ব্যবসায়ী গ্রেফতার। সিআইডি সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হরিয়ানার একটি ফার্ম হাউজে অভিযান চালায় সিআইডির অফিসাররা। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আবদুল বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে সিআইডির আধিকারিকরা । তার পরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ Al Qaeda chief: বড় সাফল্য আমেরিকার, খতম আল কায়দা প্রধান জওয়াহিরি

সিআইডি সূত্রে খবর,গতকালই ধৃত ব্যবসায়ী সঞ্জয় মালিককে ট্রান্সজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আজ তাঁকে আসানসোল আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। সিআইডি সূত্রে খবর, সঞ্জয় মালিকের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ হাতে পেয়েছে সিআইডির আধিকারিকরা।

images

এর আগে বৃহস্পতিবার রাতে উত্তর শহরতলির নারায়ণপুর থেকে কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আবদুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি। ধৃতকে শুক্রবার আসানসোলের সিজেএম আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

কয়লা পাচারকাণ্ডে ধৃত এক, হরিয়ানা থেকে গ্রেফতার 

কয়লা পাচারকাণ্ডে ধৃত এক, হরিয়ানা থেকে গ্রেফতার 
কয়লা পাচারকাণ্ডে ধৃত এক, হরিয়ানা থেকে গ্রেফতার 

এর আগে আবদুল বারিক বিশ্বাসের কাছ থেকে ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এমনকি গরু পাচারকাণ্ডে তাঁকে সিবিআই হন্যে হয়ে খুঁজছিল বলে জানা যায়। জানা গেছে, ঝাড়খণ্ড থেকে বেআইনিভাবে কয়লা এনে ব্যবসার কাজে লাগাত বারিক। তাঁকে জিজ্ঞাসবাদ করেই সঞ্জয়ের খোঁজ মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন