নজরবন্দি ব্যুরো: বিশ্বের অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড মার্কিন সেনার হাতে খতম। কাবুলে মার্কিন সেনার হাতে খতম আল কায়দা চিফ অয়মান অল-জওয়াহিরি । আফগানিস্তানের কাবুলে মার্কিন সেনার অভিযানে, ড্রোন হামলায় নিকেশ আল কায়দার অন্যতম মাথা এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার মূল চক্রী।
আরও পড়ুনঃ পার্থ ইস্যুতে কী হবে রণনীতি? জানতে অমিত সাক্ষাতে শুভেন্দু-সুকান্ত


মৃত্যুর সময় জাওয়াহিরির বয়স হয়েছিল ৭১ বছর। এই বিষয়ে সংবাদমাধ্যমে এক বিবৃতি জারি করে বাইডেন বলেন, “আমার নির্দেশে শনিবার কাবুলে একটি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হয়েছে আল কায়দার আমির (প্রধান) আয়মান আল-জওয়াহিরি।” জেহাদিদের হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “বিচার হয়েছে এবং জঙ্গি নেতা মারা গিয়েছে।

যত সময় লাগুক না কেন, যে বা যারা আমেরিকার মানুষজনকে বিপন্ন করবে, তারা রেহাই পাবে না। ৯/১১ হামলায় জড়িত ছিল ওই জঙ্গি। সে ওসামা বিন লাদেনের দ্বিতীয় সবচেয়ে কাছের মানুষ ছিল।”২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনার ও ন্যাটোর অভিযানে ওসামা বিন লাদেনের মৃত্যু হয়। লাদেন নিহত হওয়ার পর, তাঁর উত্তরসূরি হিসেবে আল-কায়দার প্রধান নিযুক্ত হন অয়মান অল-জওয়াহিরী।



বড় সাফল্য আমেরিকার,খতম আল কায়দা প্রধান জওয়াহিরি

যিনি পেশায় ছিলেন একজন চিকিত্সক। ১৯৮১ সালে মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকাণ্ড দিয়েই সন্ত্রাসবাদে হাতে খড়ি তাঁর। ক্রমে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়েন। গড়ে তোলেন মিশরীয় ইসলামিক জিহাদ EIJ নামে একটি সংগঠন।







