এরাজ্যে কয়লা পাচায় নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি। ইডির পাশাপাশি কয়লা পাচারকাণ্ডে আলাদা করে তদন্ত করছে রাজ্য পুলিশের সিআইডি-ও। শুধু এই তদন্তই নয়, গরু পাচার মামলারও তদন্ত করছে সিআইডি। জানা গিয়েছে, গরু পাচার মামলায় তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গরু পাচার মামলায় তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মুর্শিদাবাদে হানা দিয়ে গরু পাচার মামলার তদন্তে একাধিক তথ্য সংগ্রহ করেছেন সিআইডির আধিকারিকরা।
কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত এইমসের কর্মচারীরা। তাই তাঁদের বিরুদ্ধে তদঞ্জত করতে গেলে কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন। সোমবার সিআইডিকে স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এইমসের নিয়োগ দুর্নীতির তদন্তে লাগবে কেন্দ্রের অনুমতি। সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে সিআইডি কর্তাদের।
সম্প্রতি লালবাজারের গোয়েন্দাদের কাছে এই প্রতারণা সম্পর্কে তথ্য আসে। তাঁরা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ‘খদ্দের’ সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন। সেইমতো অভিযুক্তদের মোবাইলের সূত্র ধরে জানা যায়, তারা সার্ভে পার্ক এলাকার একটি বহুতলের ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিত ওই বহুতলে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।
বিধায়ক কুমার জয়মঙ্গল জানিয়েছিলেন, তাঁকে দলবদলের জন্য ১০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন উঠে এল অন্য তথ্য। সিআইডি সূত্রে দাবি, অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলকে বছরখানেক আগেও দেওয়া হয়েছিল টাকার টোপ। সিআইডির আধিকারিকরা মনে করছেন, ঝাড়খণ্ডে অনেক আগে থেকেই চলছিল সরকার ফেলার পরিকল্পনা।
গত শনিবার ঝাড়খণ্ডের এক বিধায়কের গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় তদন্তে তৎপরতা বাড়িয়েছে ইডি। কিন্তু সিআইডির তদন্তের পরিবর্তে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি বিধায়ক। কিন্তু বিধায়কদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। তিনি বলেন, সিবিআই নয়, তদন্ত করবে সিআইডি।
ঝাড়খণ্ড কান্ডে তদন্তে নেমে তৎপরতা বাড়িতে সিআইডি। এদিন তিন বিধায়কদের সিসিটিভি ফুটেজ চাইতে গুয়াহাটি বিমানবন্দরে উপস্থিত হন সিআইডির আধিকারিকরা। অসম পুলিশ তাঁদেরকে গ্রেফতারে করেছে বলে জানা গিয়েছে। ঝড়খণ্ডকান্ডে গুয়াহাটিতে আটক সিআইডি, চাঞ্চল্য ছড়িয়েছে।