নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় আরও তিন জন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে বারুইপুর থেকে দুই জনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। ধৃতদের নাম সুজিত পণ্ডিত এবং প্রসেনজিৎ পণ্ডিত। ধৃত শম্ভুনাথ পণ্ডিতকে জেরা করেই বাকি দুই জনের হদিশ পেয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ Hijab Row: হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, জানিয়ে দিল কর্ণাটক হাইকোর্ট


কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শ্যুটার অমিত পণ্ডিত কিনেছিল এই ৩ জনের কাছ থেকে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত, দাবি পুলিশের। পানিহাটির কাউন্সিলর খুনে কিনারা? সিআইডি তদন্ত চাইছে মৃতের পরিবার।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় কাউন্সিলর অনুপম দত্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার দিনেই সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কাউন্সিলরকে। ঘটনায় ওই দিনে শম্ভুনাথ পণ্ডিতকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এরপরেই ধৃত শম্ভুনাথকে জিজ্ঞাসাবাদ করে তিন জনের হদিশ পায় ব্যারাকপুর কমিশনারেট।
পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরকে খুনের পর ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে আগরপাড়ার এই ঝোপের মধ্যে জামা পাল্টে লুকিয়ে ছিল দুষ্কৃতী।বুঝতে পেরে স্থানীয়রা আগুন লাগিয়ে দেয়। দাউদাউ করে জ্বলতে শুরু করে জঙ্গল। আগুনের তাপে বাধ্য হয়ে বাইরে বেরিসে আসে অভিযুক্ত। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


পানিহাটির কাউন্সিলর খুনে কিনারা করতে সিআইডি তদন্তের দাবী

কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী জানিয়েছেন, পুলিশের ভূমিকা সেভাবে এখনও দেখা যায়নি। সিআইডি তদন্তের দাবীতে সরব হয়েছেন তিনি। এতবড় শত্রু কারা? তা জানার জন্যই তদন্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তিনি।







