দক্ষিণ-পশ্চিম চিনে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭। বিমানে যাত্রীর সংখ্যা ১৩৩ জন। সোমবার দুপুরের দিকে চিনের একটি সংবাদমাধ্যমের তরফে খবরটি মেলে। দুর্ঘটনায় বেঁচে থাকার সম্ভাবনা নেই।
প্রায় এক বছর পর দেশে করোনা মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে চিন সরকারের। এশিয়াজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ -এর মধ্যে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনই মহামারী থেকে মুক্তি মেলেনি। দাবী হু -এর মুখপাত্রের।
প্রায় এক বছর পর চিনের কোভিডে মৃত্যু দুই জনের। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে ঘুম উড়েছে প্রশাসনের। মহামারি শুরুর পর থেকে এই প্রথমবার রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত চিনে। সেইসঙ্গে কোভিডে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ।
গত কয়েকদিনে চিনে বেড়েই চলেছে করোনা নতুন ভেরিয়েন্ট ওমিক্রন।দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ। যার জেরে পরিস্থিতি আগের থেকে আরও আশঙ্কাজনক হয়ে উঠেছে। একাধিক জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
২০২০ সাল থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। তখন থেকে পূর্ব লাদাখে যুযুধান দুই পক্ষ। একাধিকবার সেনা পর্যায়ের এবং কূটনৈতিক বৈঠক হলেও কোনও সমস্যার সমাধান হয়নি। এরই মধ্যে খবর চলতি মাসেই ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।
চিনের থেকে বিশেষ ড্রোন চাইছে রাশিয়া। সূত্র মারফত এই খবর পেতেই ইউরোপের সমস্ত দেশগুলিকে সতর্ক করল আমেরিকা। সূত্রের খবর, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ইয়াং জিয়েচির মধ্যে বৈঠক হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রবিবার চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করলে চীনকে পরিণতি ভোগ করতে হবে। এদিকে বিবৃতি দিয়েছে চীনও।