তবে সেখানেই শেষ নয়। চিনের জনপ্রিয় মাধ্যম ওইবো'তে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে বাড়ির জানালা কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে গান গাইছেন অনেকে। সেইসময় বিশেষ ড্রোনের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় সকলকে।
বিগত কয়েক মাসে লাদাখে ওই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হ্যাক করার চেষ্টা করেছে তারা। ২০২০ সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত-চিনের মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল, রেকর্ডেড ফিউচার নামক ওই গোয়েন্দা সংস্থার তরফে এই হ্যাকিংয়ে চেষ্টার কথা ফের একবার সেই বিরোধেই ইন্ধন জুগিয়েছে।
তবে গত দু সপ্তাহেরও বেশি সময় ধরে লকডাউনের কারনে গৃহবন্দি থাকার ফলে সাধারণ মানুষ ধৈর্য্য হারাচ্ছেন। অনেকেই বলছেন সামান্য উপসর্গে তাঁদের বাড়ির বাইরে বেরতে দেওয়া হোক। কিন্তু প্রশাসন নির্বিকার। জিনপিং প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না প্রত্যেক বাসিন্দার কোভিড টেস্ট সম্পূর্ণ হচ্ছে ততক্ষন পর্যন্ত লকডাউন জারি থাকবে।
উর্ধ্বমুখী করোনা সংক্রমণে বেসামাল চিন, ব্রিটেনও বাড়াচ্ছে উদবেগ। শনিবার সেখানে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার জন। তবে এর আগে দৈনিক ৩ লক্ষ সংক্রমণে পৌঁছে গিয়েছিল তারা। সেখান থেকে দু’দিনে সামান্য নিম্নমুখী (Covid-19)হলেও সংক্রমণের হার ভয় দেখাচ্ছে।
যদিও এই নিয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি পুরনো ছন্দে ফিরবে সাংহাই সহ চিনের অন্যান্য শহর গুলি। তবে সেক্ষেত্রে বৃহৎতর জমায়েত কিংবা অনুষ্ঠান গুলির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। তবে এই মুহূর্তে কঠোর লকডাউনের মোড়কে জিম্পিংয়ের দেশ।