সাংহাইয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে করোনা, নয়া নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২০২০ সালে চিনের ইউহান প্রদেশেই প্রথম দেখা দিয়েছিল এই মারন করোনা। প্রথমদিকে তার খুব একটা প্রভাব চিনে না দেখা দিলেও যত সময় এগিয়েছে ততই ভয়াবহ হয়েছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেকারনেই এবার হ্রাস টানতে মরিয়া বেজিং সরকার।

আরও পড়ুনঃ মেষের বিপদ, বৃষের আশা পূরণের সম্ভাবনা, দেখেনিন আজকের রাশিফল

ভারত সহ একাধিক দেশে নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। যারফলে, শিথিল করা হয়েছে বহু বিধিনিষেধ। তবে একেবারেই অন্য ছবি ড্রাগনের দেশে। বর্তমানে চিনের সাংহাইয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে করোনা। দেশজুড়ে জারি রয়েছে লকডাউনের কড়া নির্দেশিকা। যারফলে একেবারেই শুনশান সেখানকার পথঘাট। উল্লেখ্য, দিনকয়েক আগেই সংক্রমণের জন্য কড়া লকডাউন জারি কড়া হয়েছিল রাজধানী বেজিং সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে। এবার সেই তালিকায় চিনের শিল্প নগরী সাংহাই।

পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে নিজেদের গৃহে বসবাসের ক্ষেত্রে নয়া নির্দেশিকা উঠে এসেছে প্রশাসনের তরফে। যারফলে এবার থেকে আর একসঙ্গে ঘুমোতে পারবে না সকলে। তাছাড়াও আলিঙ্গন কিংবা চুমুর ক্ষেত্রে ও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সকলের সুরক্ষার কথা মাথায় রেখে, আপাতত এই সমস্ত কিছুর থেকে দূরে থাকার পরামর্শ দিল বেজিং সরকার।

সাংহাইয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে করোনা, জারি নতুন নিয়ম 

Shanghai lockdown: Chinese city goes into two-phased lockdown as Covid spreads | World News - Hindustan Times
সাংহাইয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে করোনা, নয়া নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

তবে সেখানেই শেষ নয়। চিনের জনপ্রিয় মাধ্যম ওইবো’তে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে বাড়ির জানালা কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে গান গাইছেন অনেকে। সেইসময় বিশেষ ড্রোনের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় সকলকে। বলা হয়, দয়া করে করোনাবিধি মেনে চলুন। কেউ জানালা খুলবেন না। ব্যালকনিতে দাঁড়াবেন না। যা নিয়ে রীতিমতো ক্ষোভ বাড়ছে আমজনতার। বেজিং সরকারের এই কঠোর থেকে কঠোরতম নীতির জেরে দেখা দিয়েছে বেশকিছু সমস্যা। এই লকডাউনের জেরে সম্পূর্ণ বন্ধ অনলাইন ডেলিভারি সহ একাধিক সুবিধা। তবে এইসব গুরুত্ব দিতে নারাজ প্রশাসন।

Shanghai becomes new Covid-19 epicentre with record cases for sixth consecutive day
সাংহাইয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে করোনা, নয়া নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত