নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালের মে মাস থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এখনও পূর্ব লাদাখ সীমান্তে যুযুধান দুই পড়শি দেশ। এরই মধ্যে ভারত সফরে এলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দিল্লিতে ভারত-চিনের বৈঠক। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ।


সূত্রের খবর, এদিন সকাল ১০ টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই পক্ষের মধ্যে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল লাদাখ সীমান্ত থেকে সেনা সরানো। যাতে দ্রুত এবং সম্পূর্ণভাবে সেনা সরানো হয় সেবিষয়েই আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক যাতে আগামী দিনে কীভাবে সুদৃঢ় করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যে বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট নন কোনও পক্ষই। দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেবিষয়েও বিস্তর আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। কূটনৈতিক এবং সেনা পর্যায়ে দুই দেশের ইতিবাচক দিক নিয়েও আলোচনা হয়েছে। এবিষয়ে দুই দেশকেই অগ্রণী ভূমিকা নেওয়া প্রয়োজন। কোনওভাবেই দুই দেশের মধ্যে ফের কোনও বিশৃঙ্খলা যাতে না ঘটে সেবিষয়েও আলোচনা হয়েছে।


সূত্রের খবর, এদিনের বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে চিন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন চিনেরর বিদেশমন্ত্রী। একমাত্র দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতা কাটলেই একমাত্র চিন সফরে যাবেন। একথা পাল্টা জানিয়েছেন অজিত দোভাল। এরপর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন ওয়াং ই।
দিল্লিতে ভারত-চিনের বৈঠক, চিনের আমন্ত্রণে পাল্টা কটাক্ষ দোভালের
উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনাদের শহীদ হওয়ার খবর এখনও দগদগে। এরই মধ্যে ১৫ দফায় সেনা পর্যায়ের বৈঠকে বসেছে ভারত-চিন। এরই মধ্যে ২০২০ এবং ২০২১ এর সেপ্টেম্বরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই -এর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। কিন্তু পাহাড়প্রমাণ বিরোধিতার বিন্দুমাত্র জল গলেনি। বরং একাধিক ইস্যুতে আরও আক্রমণাত্মক মনে হয়েছে চিনকে।







