Weather Updates: কিছুক্ষনের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, পূর্বাভাস এই জেলাগুলিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বসন্ত কাটতে না কাটতেই গ্রীষ্মের দাবদাহ প্রখরভাবে অস্তিত্বর মুখে ফেলেছে বঙ্গবাসীকে। ইতিমধ্যেই গত দু-সপ্তাহ গরমে বাঙালির প্রাণ ওষ্ঠাগত হওয়ার মত। তবে অবশেষে এসেছে সুখবর। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির (West Bengal Weather Update) সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আলিপুর হাওয়া অফিস শুক্রবার সন্ধে নাগাদ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে। কিন্তু পরিবর্তিত আবহাওয়ায় তার ইঙ্গিত জোরালো নয়।

আরও পড়ুনঃ তিস্তা করোনেশন ব্রিজ বোম ব্লাস্ট! ভিডিও ভাইরাল, আসল ঘটনা কি?

আলিপুর আবহাওয়া (West Bengal Weather Update) দফতর সূত্রে খবর, সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে গরমও।

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হালকা মেঘলা আকাশ দেখা গিয়েছে কলকাতা-সহ জেলাগুলোতেও। বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া (West Bengal Weather Update)দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ।

কিছুক্ষনের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, পূর্বাভাস এই জেলাগুলিতে
কিছুক্ষনের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, পূর্বাভাস এই জেলাগুলিতে

পাশাপাশি বাড়বে তাপমাত্রার পারদ। পাল্লা দিয়ে বাতাসে বাড়বে আর্দ্রতা। সেই কারণে ভালোরকম অস্বস্তি বোধ হবে। তবে বিকেলের দিকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৫°সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৬ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির  (Rain forecast Bengal) সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশিই।

অন্যদিকে, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের  (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায়। ২৫ মার্চ শুক্রবার সকালের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি  (Rain forecast Bengal) হতে পারে। তবে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলার আবহাওয়া।

আগামী ২ দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও। তবে তারপর ৩ দিন মোটামুটি একই থাকবে আবহাওয়া। দাবদাহ চলবে সারাদিন জুড়েই। পশ্চিমের জেলা গুলিতে অত্যাধিক গরমের সতর্কতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পেরোতে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াস।

কিছুক্ষনের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, পূর্বাভাস এই জেলাগুলিতে

কিছুক্ষনের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, পূর্বাভাস এই জেলাগুলিতে
কিছুক্ষনের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, পূর্বাভাস এই জেলাগুলিতে

আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি  সেলসিয়াস। পরিষ্কার রৌদ্রজ্বল থাকতে পারে কিছু এলাকার আকাশ। একই সঙ্গে অংশত মেঘলা থাকবে শহর কলকাতা (Rain forecast Bengal)। মাত্রাতিরিক্ত গরমে দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গবাসী। কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত