নজরবন্দি ব্যুরোঃ গত ২০২০ সালে চিনের ইউহান প্রদেশেই প্রথম দেখা দিয়েছিল এই মারন করোনা। প্রথমদিকে তার খুব একটা প্রভাব চিনে না দেখা দিলেও যত সময় এগিয়েছে ততই ভয়াবহ হয়েছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেকারনেই এবার হ্রাস টানতে মরিয়া বেজিং সরকার।
আরও পড়ুনঃ এবার দাঁতের যত্ন নিন সহজেই, রইল বেশকিছু টিপস


বর্তমানে ভারত সহ একাধিক দেশে নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। যারফলে, শিথিল করা হয়েছে বহু বিধিনিষেধ। তবে একেবারেই অন্য ছবি ড্রাগনের দেশে। দেশজুড়ে জারি রয়েছে লকডাউনের কড়া নির্দেশিকা। যারফলে একেবারেই শুনশান সেখানকার পথঘাট। উল্লেখ্য, দিনকয়েক আগেই সংক্রমণের জন্য কড়া লকডাউন জারি কড়া হয়েছিল রাজধানী বেজিং সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে। এবার সেই তালিকায় চিনের শিল্প নগরী সাংহাই।
জানা গিয়েছে, গত তিনদিন ধরেই সেই শহরেই বিস্তীর্ণ অঞ্চলে জারি রয়েছে কড়া লকডাউন। আপাতত নিজেদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার নাগরিকদের। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সেই শহরে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮২ জন। তাই সংক্রমণ কমানর লক্ষ্যে কড়া পদক্ষেপ নিতে মরিয়া বেজিং সরকার।
বাড়ছে করোনা সংক্রমণ, এবার লকডাউন সাংহাইতে

যদিও এই নিয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি পুরনো ছন্দে ফিরবে সাংহাই সহ চিনের অন্যান্য শহর গুলি। তবে সেক্ষেত্রে বৃহৎতর জমায়েত কিংবা অনুষ্ঠান গুলির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। তবে এই মুহূর্তে কঠোর লকডাউনের মোড়কে জিম্পিংয়ের দেশ।









