নজরবন্দি ব্যুরোঃ দাঁত মানব দেহের অন্যতম প্রয়োজনীয় অঙ্গ হিসেবে বিবেচিত হয়ে থাকে। যার সাহায্যে আমরা সহজেই খাবার খেয়ে থাকি। পাশাপাশি মুখের সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি। তবে দাঁত যদি সুস্থ ও সবল না থাকে তাহলে একাধিক সমস্যায় পড়তে পারেন আপনি। তাই নিজেকে সর্বদা সুস্থ রাখতে এবার দাঁতের যত্ন নিন সহজেই।
আরও পড়ুনঃ ইউটিউব দেখে অপারেশন, প্রান খোয়াল যুবক


নিজের দাঁতকে আরও মজবুত ও শক্তিশালী করে তুলতে দুবেলা দাঁত মাজা অতি প্রয়োজনীয়। সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে দাঁত মাজলে জীবাণু মুক্ত থাকে আমাদের মুখ। তবে শুধু দাঁত মাজাই নয়, এক্ষেত্রে খাবার শেষ করার পর ভালো করে মুখ ধোঁয়াও অত্যন্ত জরুরি। বর্তমানে এই ব্যস্ত সময়ে অনেকেই রয়েছেন যারা তাড়াহুড়ো করে নিজেদের খাবার খাওয়ার পরে নাম মাত্র মুখ ধুয়ে চলে আসেন।
ফলে অজান্তেই দেখা দিচ্ছে একাধিক সমস্যা। ভালো করে মুখ না ধোয়ার ফলে নোংরা জমতে থাকে আমাদের দাঁতে। যা পরবর্তী সময়ে যথেষ্ট ক্ষতিকারক হয়ে ওঠে। তাই নিয়ম মেনে দাঁত মাজার পাশাপাশি আজ থেকেই সঙ্গে রাখুন অ্যালকোহল মুক্ত বিশেষ মাউথওয়াশ।
এবার দাঁতের যত্ন নিন সহজেই, জানুন পদ্ধতি গুলি

বলাবাহুল্য, বাজারে বেশিরভাগ সময়ে যে ধরনের মাউথওয়াশ বিক্রি হয়ে থাকে তাতে অ্যালকোহলের উপস্থিত থাকে অধিক মাত্রায়। যারফলে, তা সহজেই শুষ্ক করে দেয় আমাদের মুখের টিস্যু গুলিকে। যা পরবর্তীকালে ডেকে আনতে পারে ক্যান্সারের মতো রোগ। তাই আজ থেকেই সমস্ত কিছু মাথায় রেখে যত্ন নিতে শুরু করুন দাঁতের।









