ইউটিউব দেখে অপারেশন, প্রান খোয়াল যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেটমাধ্যমের যুগে বহু মানুষ দিনের বিরাট একটা সময় কাঁটিয়ে ফেলেন বিভিন্ন সাইট গুলিতে। যেগুলির মধ্যে অন্যতম হল এই ইউটিউব। যেখানে প্রতিনিয়ত মনোরঞ্জনের পাশাপাশি বিবিধ বিষয়ে জ্ঞান ও লাভ করে থাকি আমরা সকলে। তবে কথায় আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। সেই প্রমান মিলল এবার। ইউটিউব দেখে অপারেশন। একেবারেই ঠিক শুনেছেন, এবার ইউটিউব দেখে লুকিয়ে অপারেশন করার পরিকল্পনা নিল দুই বি ফার্মা ছাত্র।

আরও পড়ুনঃ শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন

তবে শুধুমাত্র ইউটিউব দেখে নিরাপদে অপারেশন করা আদৌ সম্ভব? তার ফল কতটা যে ভয়ঙ্কর হতে পারে নিজের জীবন হারিয়ে তা বুঝটে পারলেন এক ব্যক্তি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, বিগত কিছুমাস ধরেই বেশকিছু সমস্যায় ভুগছিলেন প্রাকাসামের বাসিন্দা শ্রীকান্ত। হায়দ্রাবাদে ছোটখাটো কাজ করেই নিজের দিন কাটাতেন।

ইচ্ছে ছিল কিছুটা কম খরচে যৌন পুনঃনির্ধারণ সার্জারি করার। সেইজন্য নাকি প্রথমে মুম্বাই যাওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এরপরেই অন্ধপ্রদেশের দুই বি ফার্মা ছাত্রের সঙ্গে আলাপ হয় বছর ৩০ সেই যুবকের। তারা জানায়, হাসপাতালের নির্ধারিত অর্থের থেকে অনেকটাই কম খরচে করে দেবে এই অস্ত্রোপচার। তাতেই রাজি হয়ে যান শ্রীকান্ত।

ইউটিউব দেখে অপারেশন, হলনা শেষরক্ষা 

YouTube is reducing its default video quality to standard definition for the next month - The Verge
ইউটিউব দেখে অপারেশন, প্রান খোয়াল যুবক

এরপরে অস্ত্রোপচারের জন্য একটি প্রাইভেট লজে একটি রুম ভাড়া নেয় ওই তিনজন। সেখান থেকেই চালানো হয় গোটা প্রক্রিয়া। মূলত ইউটিউব দেখেই নাকি সমস্ত প্রকিয়া চালাতে শুরু করে ওই দুই ছাত্র। তবে শেষরক্ষা হয়নি। অধিক রক্তক্ষরণের জেরে অপারেশন চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। পরবর্তী সময়ে লজ কর্মীরা ঘরে আসতেই প্রকাশ্যে আসে সমস্ত কিছু। যারফলে, শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তারপরেই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ বাহিনী। তারপরেই গ্রেফতার করা হয় দুই পড়ুয়াকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন