নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ-পশ্চিম চিনে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭। বিমানে যাত্রীর সংখ্যা ১৩৩ জন। সোমবার দুপুরের দিকে চিনের একটি সংবাদমাধ্যমের তরফে খবরটি মেলে। দুর্ঘটনায় বেঁচে থাকার সম্ভাবনা নেই।
দিন সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর সেখানে আগুন লেগে যায়। কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চিনের যাত্রিবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং ৭৩৭ বিমান।
#BREAKING: On footage from social networks – presumably crashed in southern #China Boeing 737.
There were 133 people on board, according to Chinese television. pic.twitter.com/uE2gmfA8dh
— Newsistaan (@newsistaan) March 21, 2022
ফাইট র্যাডার ২৪ সূত্রে খবর, ৬ বছর আগে বিমানটি নির্মাণ করা হয়েছে। চিনের অসামরিক বিমান বাহিনীর তরফে বলা হয়েছে, উজুহু থেকে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। ১২৩ জন যাত্রী এবং ১০ জন ক্রু মেম্বার ছিলেন বিমানটিতে।
যাত্রীর সংখ্যা ১৩৩ জন, চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা

সূত্রের খবর, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সিএএসির একটি প্রতিনিধি দল। কি কারণে দুর্ঘটনা? গত ১২ বছরে এধরনের দুর্ঘটনা একবারও ঘটেনি। বিশ্বের বিমান নিরাপত্তায় প্রথমে থাকা চিনে কীভাবে এধরনের ঘটনা? তা খতিয়ে দেখবেন তাঁরা।



