India-China: চলতি মাসেই ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী! আদৌ কী হবে সমঝোতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সাল থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। তখন থেকে পূর্ব লাদাখে যুযুধান দুই পক্ষ। একাধিকবার সেনা পর্যায়ের এবং কূটনৈতিক বৈঠক হলেও কোনও সমস্যার সমাধান হয়নি। এরই মধ্যে খবর চলতি মাসেই ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

আরও পড়ুনঃ Election Commission: রাজ্যের অনুরোধে পিছোচ্ছে না উপনির্বাচন, হচ্ছে ১২ তারিখেই

সূত্রের খবর, চলতি মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে ভারত সফরে আসার কথা রয়েছে তাঁর। গালওয়ান ঘটনার পর এই প্রথমবার চিনের কোনও শীর্ষ নেতৃত্ব প্রথমবার ভারত সফরে আসছেন। সূত্রের খবর, চিনের তরফেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, ভারত ছাড়াও নেপাল এবং শ্রীলঙ্কা সফর করবেন তিনি। যদিও বিষয়ে এখনও অবধি চুড়ান্তভাবে কিছুই জানায়নি চিনের বিদেশমন্ত্রক।

কাঠমুণ্ডুর তরফে জানানো হয়েছে, ২৬  থেকে ২৭ তারিখের মধ্যে নেপাল সফর করবেন চিনের বিদেশমন্ত্রী। দেখা করবেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী, প্রধানমন্ত্রী শের বাহাদুর দৌবে এবং বিদেশমন্ত্রী নারায়ন খাড়কার সঙ্গে বৈঠক করবেন তিনি। নেপাল সফরের আগে থবা পরেই ভারত সফরে আসতে পারেন তিনি।

চলতি মাসেই ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী, কবে আসবেন? 

চলতি মাসেই ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী, কবে আসবেন? 
চলতি মাসেই ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী, কবে আসবেন? 

উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনাদের শহীদ হওয়ার খবর এখনও দগদগে। এরই মধ্যে ১৫ দফায় সেনা পর্যায়ের বৈঠকে বসেছে ভারত-চিন। এরই মধ্যে ২০২০ এবং ২০২১ এর সেপ্টেম্বরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই -এর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। কিন্তু পাহাড়প্রমাণ বিরোধিতার বিন্দুমাত্র জল গলেনি। বরং একাধিক ইস্যুতে আরও আক্রমণাত্মক মনে হয়েছে চিনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত