"সাংসদ পদে শপথ গ্রহণ করার দিন থেকে আমি দক্ষিণ দিনাজপুরের মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ... তাই, আজ ভারতের বিদেশ মন্ত্রী শ্রী এস. জয়শঙ্কর মহাশয়ের সঙ্গে দেখা করে গঙ্গারামপুরের যে যুবকরা পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিয়েছিল ভিনদেশে, এবং পরবর্তী সময় আটকে পড়ে, তাদের উদ্ধারের জন্য লিখিতভাবে আর্জি জানালাম...আমার পূর্ণ আস্থা আছে ভারত সরকারের ওপর যে খুব শীঘ্রই আমাদের ঘরের ছেলেরা ঘরে ফিরে আসবে..."
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া। ভারতীয় পড়ুয়াদের নিয়ে রোমানিয়া থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে এই বিমান। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইউক্রেন এয়্যারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই অন্য রুটে ফিরিয়ে আনার জন্য বুখারেস্টে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের।