Russia-Ukraine Conflict: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ আজকে নিয়ে তৃতীয় দিন। এক কথায় আক্রমণ না বলে যুদ্ধ বলাটাই ঠিক হবে। গোটা ইউক্রেন জুড়ে চলছে কারফিউ। রাশিয়ার হামলায় ইউক্রেনের সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুতল বিল্ডিং থেকে সরকারি সম্পত্তি এমনকি বেশকিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঠিক এই সময় ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে রোমানিয়া থেকে উড়ল প্রথম ভারতীয় বিমান।

আরও পড়ুনঃ নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করার উপাখ্যান, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে মুখে মুখে ঘুরছে ভিতালির বলিদানের কাহিনি

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। রোমানিয়া থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে এই বিমান। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে (Russo-Ukrainian War) উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইউক্রেন এয়্যারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই অন্য রুটে ফিরিয়ে আনার জন্য বুখারেস্টে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া

রাশিয়ায় বুখারেস্ট বিমানবন্দরে বিমানের জন্য অপেক্ষারত ভারতীয় পড়ুয়ারা। অবশেষে দেশে ফিরতে পারার আলো উঁকি দেওয়া মুখে হাসি ফুটেছে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ৯ টায় এসে পৌঁছবে। তাঁদের স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গয়াল।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া

২১৯ জন পড়ুয়াকে নিয়ে এই বিমান আজ ফিরছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য, ‘ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে আমরা সফল হয়েছি।’ মুম্বই বিমানবন্দরে আজ ইউক্রেন থেকে শহরে আসা ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ করিডর ব্লক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর