Corona in China: দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ, শয্যার সংখ্যা বাড়াল চিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিনে চিনে বেড়েই চলেছে করোনা নতুন ভেরিয়েন্ট ওমিক্রন।দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ। যার জেরে পরিস্থিতি আগের থেকে আরও আশঙ্কাজনক হয়ে উঠেছে। একাধিক জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুনঃ হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের বাধা, ধুন্ধুমার পরিস্থিতি

চিনের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার চিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,২৯০ জন। এর মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মঙ্গলবার যদিও সেই সংখ্যা ৫ হাজার পার করেছিল। ফলে আগের থেকে সংখ্যা না কমলেও চিন্তা থেকেই যাচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে চিনের ১৩টি শহর ও কাউন্টিতে কড়া লকডাউন জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত জিলিন প্রদেশ।

করোনার জেরে প্রায় ৫ কোটি মানুষ করোনার কারণে ঘরবন্দি হয়ে গেছে। নতুন করে জিরো কোভিড পলিসি নতুন করে কাজে লাগাতে হবে। সাংহাইয়ে আবারও আবাসিক এলাকা ও অফিস চত্বরে কড়া নিয়ম জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। এক সপ্তাহের মধ্যে ৬ হাজার অস্থায়ী বেড চালু করার পরিকল্পনা সরকারের।

২০১৯ সালে প্রথমবার করোনা ধরা পড়ে। তারপর থেকেই করোনা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল সরকারের তরফে। আক্রান্তদের সকলকে বিশেষ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখন পরস্থিতি অনেকটা হাতের বাইরে।

দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ, চিনে ফের বিপদ

দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ, চিনে ফের বিপদ
দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ, চিনে ফের বিপদ

হংকংইয়ের হাসপাতালগুলির বাইরে রোগীদের শুয়ে থাকতে দেখা যাচ্ছে। একাধিক জায়গায় জরুরী ভিত্তিতে স্বাস্থ্য কেন্দ্র খোলা হচ্ছে। তবুও কিছু কিছু জায়গায় সংক্রমণ এতটাই উর্ধ্বমুখী যে মোকাবিলা করা অসাধ্য হয়ে উঠেছে। বুধবার  প্রায় ১০ কোটি মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন। যারা টেস্টিংইয়ের জন্য অপেক্ষা করছেন তাঁদেরও সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত