নজরবন্দি ব্যুরোঃ চিনের থেকে বিশেষ ড্রোন চাইছে রাশিয়া। সূত্র মারফত এই খবর পেতেই ইউরোপের সমস্ত দেশগুলিকে সতর্ক করল আমেরিকা। সূত্রের খবর, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ইয়াং জিয়েচির মধ্যে বৈঠক হয়েছে। রোমে প্রায় ছ’ঘন্টা ধরে দুই পক্ষের বৈঠকে আলোচনার বিষয় ছিল ইউক্রেনের পরিস্থিতি। বৈঠকের পরেই এই তথ্য আসায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুনঃ TMC Councillor Murder: পানিহাটির কাউন্সিলর খুনে কিনারা! বারুইপুর থেকে গ্রেফতার তিন


এরপরেই রাশিয়ার এবং চিনের মধ্যে চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা মাথাচাড়া দিয়েছে। এরপরেই রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছেন সুলিভান। কোনওভাবেই এধরনের পদক্ষেপ রাশিয়ার তরফে যাতে না নেওয়া হয় সেবিষয়ে সতর্ক করেছেন তিনি।
একইসঙ্গে আমেরিকার তরফে দাবী করা হচ্ছে যেহেতু দীর্ঘ অভিযানের পরেও ইউক্রেনে আমেরিকা খুব একটা বেশী ফায়দা তুলতে পারেনি তাই আমেরিকার বিরুদ্ধে বায়োলজিকাল অস্ত্র নিয়ে মিথ্যা রটাচ্ছে। চুড়ান্ত হামলা চালানোর আগেই রাশিয়ার গোলাবারুদ এবং সৈন্যবল শেষ হয়ে যেতে পারে। এমনই চাঞ্চল্যকর দাবি আমেরিকার প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল বেন হজেসের।
১৯ দিন ধরে লাগাতার ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার থেকেই কিয়েভ শহরে রুশ যুদ্ধবিমানের লাগাতার হামলা জারি রয়েছে। হামলা করা হয়েছে বিমান প্রস্তুতকারক সংস্থা অ্যান্টোনোভ সিরিয়াল প্রোডাকশন প্ল্যান্টের ওপর। ইউক্রেনের দাবি, মঙ্গলবারের এই হামলায় দুই নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাত জন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিমান প্রস্তুতকারক কারখানা থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে।


চিনের থেকে বিশেষ ড্রোন চাইছে রাশিয়া, ভোলবদল চিনের!

কিভের এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, রাতভর উত্তর-পূর্ব কিয়েভে বোমা এবং গোলাবর্ষণ করেছে রুশ সেনা। হামলা চালানো হচ্ছে পূর্ব কিভেও। অন্য দিকে, উত্তর-পশ্চিমের ইরপিন, বুচা এবং হসটোমেলে গত কয়েক দিন ধরেই হামলার তেজ বাড়িয়েছে রাশিয়া।







