নজরবন্দি ব্যুরো: কয়লাপাচার মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লক্সে হাজিরা দিতে হবে বলে খবর সূত্রে।...
কালীঘাটের কাকুর গ্রেফতারির ৪৮ ঘণ্টার মধ্যেই শহরে এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির প্রধান সঞ্জয় মিশ্র। কিন্তু কেন আচমকা বাংলায় হাজির ইডি প্রধান? ইডির প্রধানকে ঘিরে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা! জানা যাচ্ছে, বেশকিছুটা ব্যস্ততা নিয়েই কলকাতায় এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির প্রধান সঞ্জয় মিশ্র। কিন্তু কতদিন তিনি কলকাতায় থাকবেন, তা এখনও জানা যায়নি।
টুপি মাথায় চুপিসারে চলে গেলেন অভিনেতা। হাতে ছিল হলুদ ফাইল। সিজিও কমপ্লেক্সে বনির দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু। এদিনেই বড় সিদ্ধান্ত নিল একটি ওটিটি প্লাটফর্ম। ব্যান করা হল অভিনেতাকে। অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত চট জলদি এমনটাই বলছেন সিনে জগতের একাংশ।
ক্রমাগত উদ্বেগজনক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। শহর কলকাতায় প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সেই আতঙ্ক থেকে বাদ পরল না সল্টলেকের সিজিও কমপ্লেক্স। সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ! পুরসভার কর্মীদের এসে মশা তাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে বিধাননগর পুরনিগমকে।
শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামেরা। সিজিও কমপ্লেক্সে মিছিল করতে বাধার মুখে পড়তে হয় বামেদের। সেই মিছিলও থেকে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র।সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, উনি সার্টিফিকেট দিচ্ছেন।
সিজিও কমপ্লেক্সে মিছিল করতে বাধার মুখে পড়তে হয় বামেদের। যা নিয়ে পুলিশের সঙ্গে শুরুতে বচসা শুরু হয়। এবার তা নিয়ে আজ মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পুলিশ উলঙ্গ হয়ে গেছে, বলেন তিনি।
শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামেরা। কিন্তু মেলেনি পুলিশের অনুমতি। যা ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ। এমনকি সিজিও কমপ্লেক্সের সামনে মঞ্চ বাঁধার অনুমতি চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। বাঁধতে দেওয়া হল না মঞ্চের ব্যাকড্রপ, ছোট মঞ্চ থেকেই সুর চড়াতে চায় বামেরা।