Suryakanta Mishra: আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, উনি সার্টিফিকেট দিচ্ছেন, মমতাকে কটাক্ষ সূর্যর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি ও শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হওয়া কর্মপ্রার্থীদের চাকরি দুর্নীতির তদন্ত তরান্বিত করার দাবিতে শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামেরা। সিজিও কমপ্লেক্সে মিছিল করতে বাধার মুখে পড়তে হয় বামেদের। সেই মিছিলও থেকে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র।সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, উনি সার্টিফিকেট দিচ্ছেন।

আরও পড়ুনঃ Md Salim: পুলিশ উলঙ্গ হয়ে গেছে, সরাসরি তোপ দাগলেন সেলিম

রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে বর্ষীয়ান বাম নেতার কথায়, দুর্নীতিগ্রস্তরা জেলে যাবেন। তৃণমূলের যাঁদের ধরা হয়েছে, তাঁদের ছেড়ে দিতে কত ক্ষণ লাগবে জানি না। চোর ধরো, জেল ভরো করে শুধু হবে না। লুটের টাকা ফেরত দিতে হবে। একইসঙ্গে বাম নেতার কথায়, একজোট হয়ে সবাইকে লড়াই করতে হবে।

আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, কড়া আক্রমণে সূর্যকান্ত মিশ্র 
আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, কড়া আক্রমণে সূর্যকান্ত মিশ্র

পাশপাশি পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, একজন ব্যক্তি, যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। বিরোধী দলনেতা হিসেবে তাঁকে চিনতাম। তাঁর এই অধঃপতন আমি ভাবতে পারিনি। লজ্জা করছে এটা ভেবে, ওঁর সঙ্গে কথাবার্তা বলতাম।

তাঁর সংযোজন, মুখ্যমন্ত্রী জানেন না এরকম কিছু বাংলায় হয় নাকি! কার টাকা কে লুঠ করছে, সব আপনি জানেন। তৃণমূলের লোকেরা কখন আপনার সঙ্গে আর কখন অন্য দলে, বোঝা যায় না। এত চোরেদের নামও মনে রাখতে পারি না আমি। তবে সব চোরেদের, দুর্নীতিগ্রস্তদের জেলে ভরতে হবে।

আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, কড়া আক্রমণে সূর্যকান্ত মিশ্র 

আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, কড়া আক্রমণে সূর্যকান্ত মিশ্র 
আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, কড়া আক্রমণে সূর্যকান্ত মিশ্র

একই যুক্তিতে এদিন আরএসএস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, বাংলায় বামেদের ক্ষয় করতেই রাষ্ট্রীয় স্বয়ং সেবকের শলা পরামর্শেই এখানে অর্থাৎ বাংলাতে তৃণমূলের জন্ম হয়েছে। শুধু তাই নয়, তৃণমূল পার্টিকেও রাষ্ট্রীয় স্বয়ং সেবকের যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী পরিচালনা করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন