Md Salim: পুলিশ উলঙ্গ হয়ে গেছে, সরাসরি তোপ দাগলেন সেলিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি ও শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হওয়া কর্মপ্রার্থীদের চাকরি দুর্নীতির তদন্ত তরান্বিত করার দাবিতে শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামেরা। সিজিও কমপ্লেক্সে মিছিল করতে বাধার মুখে পড়তে হয় বামেদের। যা নিয়ে পুলিশের সঙ্গে শুরুতে বচসা শুরু হয়। এবার তা নিয়ে আজ মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পুলিশ উলঙ্গ হয়ে গেছে, বলেন তিনি।

আরও পড়ুনঃ TATA: এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা

তিনি বলেন, শুধু ডেকরেটারের মাল ফেরত দিলে হবে? শিক্ষক নিয়োগে, তোলাবাজিতে, কাটমানিতে পুলিশের সহযোগিতায় যত টাকা তৃণমূল তুলেছে, সেই সব টাকা তো ফেরত দিতে হবে। বলে মঞ্চ দেড় দুটের ওপর করবেন না। অদ্ভুত অবস্থা। রাজত্ব। পুলিশের বড় বড় অফিসার তৃণমূলের ছোটকা নেতারা মিটিং করলে রাতভর পাহাড়া দেয়, দরকার হলে বাঁধ পুঁতে দেয়, আর এখানে মঞ্চের সাইজ ওরা ঠিক করে দেবে।

এরপরেই তিনি বলেন, রাজ্য সরকার আর তার দালাল পুলিশ মঞ্চের সাইজ ঠিক করতে পারে। কিন্তু জমায়েতের সাইজ আমরা ঠিক করে দিতে পারি। মঞ্চ বলেছিল দেড় ফুট। আরে এটা তো নেতাদের বসার জন্য। আমরা দরকার হলে মাটিতে বসে মিটিং করতে পারি। শুধু পিছনের লোকেদের অসুবিধে হবে দেখার জন্য।

পুলিশ উলঙ্গ হয়ে গেছে, সরাসরি তোপ দাগলেন সেলিম 
পুলিশ উলঙ্গ হয়ে গেছে, সরাসরি তোপ দাগলেন সেলিম

ভিড়ের দিকে উদ্দেশ্য করে তাঁর সংযোজন, আসল যাদের মঞ্চে ওঠার কথা তাঁরা ৫০ ফুট ওপরে চলে গেছে। ১০ তলার ওপরে। বলেছিল দেড় ফুটের মঞ্চ করবে। ৫ তলার ওপরে উঠে গেছে। এরপরে বেশী কিছু বলেন নবান্নের ওপর উঠে যাবে। যারা ৫ তলায় উঠতে পারে, তাঁরা ১৪ তলা উঠতে পারে। বাংলার পুলিশের জ্বালা কেন? মমতার পুলিশ দালাল। তাঁর জ্বালা কীসের? বিধাননগর কমিশনারেটের কীসের জ্বালা? আমরা তো এসেছি সেন্ট্রাল গর্ভমেন্টের অফিসে।

একইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সেলিমের বার্তা, তাও আমরা বলেছি দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত দেবো না। সে তৃণমূল হোক, আর তৃণমূল থেকে পালিয়ে গিয়ে বিজেপির ঝাণ্ডা ধরুক। চোর, চোর। দুর্নীতিবাজ দুর্নীতিবাজ। বাংলার পুলিশ দালালি যারা করছে, তাঁরা উলঙ্গ হয়ে গেছে। নগ্ন হয়ে গেছে। তা না হলে অতনু আর অভিষেক নস্কর এই জেলায়, এই বিধাননগর কমিশনারেটে ক্লাস টেনের দুটো তরতাজা ছাত্র অপহরণ হল। পুলিশ ডায়েরি হবে না? এমএলএ, এমপি, মানুষের পরিষেবা দিতে তৈরি হয়। মানুষের অসুবিধা হলে ধরবে।

পুলিশ উলঙ্গ হয়ে গেছে, সরাসরি তোপ দাগলেন সেলিম 

পুলিশ উলঙ্গ হয়ে গেছে, সরাসরি তোপ দাগলেন সেলিম 
পুলিশ উলঙ্গ হয়ে গেছে, সরাসরি তোপ দাগলেন সেলিম

উল্লেখ্য এদিন শুরুতে বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছিল, সিজিও কমপ্লেক্সের  সামনে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেকারণেই মিছিলে অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ, এদিন ইন্দিরা ভবনের কাছে মঞ্চ বাঁধতে গেলে বাধা দেয় পুলিশ। বামেরা জানিয়েছে তাঁদের বলা হয়েছে মঞ্চের পেছনে ব্যাক ড্রপ ব্যবহার করা যাবে না। মঞ্চকে খোলামেলা রাখতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত