৭৫ বছরের বেশি বয়সী নেতাদের পলিটব্যুরো বা কেন্দ্রীয় কমিটিতে থাকার অধিকার থাকবে না। এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাই শহরে অনুষ্ঠেয় সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেসের আগেই এই নিয়ম কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
তবে সিপিআই এম সূত্রে খবর বিমান বাবুর জায়গাতে অন্য কোন শরিক দলের নেতা কে চেয়ারম্যান করবে না। সেখানে আসতে পারেন সিপিআই এমের প্রবীণ নেতা সূর্য কান্ত মিশ্র। তবে হয়তো লোকসভা ভোটের আগেই সেটা হবে না বলেই মনে করছেন অধিকাংশ বাম নেতা।
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন রাজ্যে পালাবদলের জন্য বাম ভোট ভীষণ জরুরী। কিন্তু নীচুতলার এই সিদ্ধান্তকে কোনওভাবেই প্রশয় দিতে নারাজ আলিমুদ্দিন। সেই বার্তা পৌঁছে দিলেন সিপি(আই)এমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাম রাম জোট নিয়ে ভাবলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। সাফ জানিয়ে দিলেন তিনি।
শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামেরা। সিজিও কমপ্লেক্সে মিছিল করতে বাধার মুখে পড়তে হয় বামেদের। সেই মিছিলও থেকে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র।সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, আরএসএস ওঁকে মা দুর্গা বলেছিল, উনি সার্টিফিকেট দিচ্ছেন।