নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য ব্যাপি কর্মসূচী নিয়ে এবার ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে ছবি পোস্ট নিয়ে?
আরও পড়ুনঃ বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও


অভিষেকের জেলা সফরের বিরোধিতা করতে গিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বাম নেতা সূর্যকান্ত মিশ্র তৃণমূলের কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে বলে একটি বাসের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু অভিযোগ সেই বাসের সাথে কোন মিল নেই তৃণমূলের ব্যবহার করা বাসের।

ঐ বাসের ছবি পোস্ট করে সিপিআই এম নেতারা লেখেন, ‘লুটের টাকায় বিলাসবহুল রথযাত্রা বন্ধ করো, অবিলম্বে সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন করো।’ আর এখানেই প্রশ্ন, কীভাবে কোনও কিছু না দেখে এভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো ছবি পোস্ট করল একটি সিপিআইএম এর মতো একটা দলের বর্ষীয়ান নেতারা।



এটা করার কি খুব দরকার ছিল? তৃণমূলের দাবি, আসলে জনবিচ্ছিন্ন সিপিএম এখন যে কোনও প্রকারে ক্ষমতায় ফিরতে চাইছে। আর তাই কখনও নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে কংগ্রেসের সঙ্গে, তলায় তলায় বিজেপির সঙ্গে জোট করছে।
তৃণমূলের কর্মসূচির বিরোধিতা করতে গিয়ে ভুয়ো বাসের ছবি পোস্ট করার অভিযোগ উঠল CPIM এর বিরুদ্ধে

এই প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিষয়টি থেকে কিছুটা সরে গিয়েই বলেন, “আগে তৃণমূল বলুক এত টাকা কীভাবে পাচ্ছে তারা।’’







