Kaliaganj Case: বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জকাণ্ডে এক চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এল। পুলিশকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল আন্দোলনকারীদের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। পরে গুরুতর আহত পুলিশকর্মীদের উদ্ধার করে থানার বাহিনী।

আরও পড়ুন: Kaliachak Murder case: ধর্ষণ করেই খুন! কালিয়াচকে নাবালিকা খুনের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত

বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত পরিস্থিতি
বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত পরিস্থিতি

গত মঙ্গলবার কালিয়াগঞ্জকাণ্ডে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। সূত্রে খবর, গণ্ডগোলের সময় প্রাণ বাঁচাতে কমপক্ষে ২০-২৫ জন পুলিশকর্মী স্থানীয় একটি বাড়িতে ঢুকে পড়েন। কিন্তু ঘরের একটি জানলা দিয়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশদের দেখতে পান। এরপর ওই বাড়িতে ঢুকে পুলিশকর্মীদের বেধড়ক মারধর করতে শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে। খবর পেয়ে পুলিশের বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত পরিস্থিতি
বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত পরিস্থিতি

বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত পরিস্থিতি

বাড়ির মালিক এই ঘটনায় বলেন, ঘরের মধ্যে ভাঙচুর চালানো হয়েছে। আলমারি ও বিছানার তলায় টাকা রাখা ছিল তা লুঠ করা হয়েছে। ঘটনার সময়ে পাশের বাড়িতে গিয়ে প্রাণ বাঁচান। সকালে ফিরে দেখতে পান বাড়ির উঠোনে টিয়ার গ্যাসের সেলের খালি বাক্স, পুলিশকর্মীদের জুতো পড়ে রয়েছে। এই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটে ভিডিও শেয়ার করে ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন।

বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত পরিস্থিতি
বন্ধ ঘরে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জ কাণ্ডে ফের উত্তপ্ত পরিস্থিতি

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে দিনে দিনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নির্যাতিতা নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় চারজন পুলিশকর্মীকে সাসপেণ্ড করা হয়েছে। এমনকি ক্ষোভে থানায় আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর