নজরবন্দি ব্যুরো: গত বছর সিপিএমের রাজ্য সম্মেলন থেকে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে সরে যেতে হয়েছিল বিমান বসুকে। সেই সময়ই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় বামফ্রন্টের চেয়ারম্যান পদে থেকেও কি সরে যাবেন প্রবীণ এই নেতা। তখন ফ্রন্টের শরিকদলগুলি বিমানবাবুকেই চেয়ারম্যান রেখে দেওয়ার পক্ষে সওয়াল করেন।
আরও পড়ুন: মার্চেই লোকসভা ভোট? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী


ফলে সিপিএমের রাজ্য কমিটিও বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বিমান বসুর নামেই সিলমোহর দিয়েছিল। আর এবার ফের একবার সেই জল্পনা শুরু হয়েছে তাঁর বয়স নিয়ে। মনে করা হচ্ছে বয়সের কারণে তিনি এবার অবসর নেবেন। সূত্রের খবর সত্যি যদি বিমান বাবু সরে যান তাহলে তাঁর জায়গা নেবেন আর এক বাম নেতা সূর্য কান্ত মিশ্র।

তবে ফ্রন্ট চেয়ারম্যান পদে নতুন কেউ আসার বিষয়টি লোকসভা ভোট মিটলেই হতে পারে বলে মনে করছেন দলের অনেক প্রবীণ নেতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিমান বাবুর সাথে অনন্যা শরিক দলের সম্পর্ক খুব ভাল। এছাড়াও তাঁকে সকলে সম্মান করেন। বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ হলেও তা সামলে সমস্ত বাম দলগুলিকে সঙ্গে নিয়ে যেভাবে চলছেন বিমান বসু তা অন্য কারও পক্ষে সম্ভব হবে কী না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।
চেয়ারম্যান পদ থেকে সরছেন বিমান বসু? কে হবেন নতুন ফ্রন্ট চেয়ারম্যান



তবে সিপিআই এম সূত্রে খবর বিমান বাবুর জায়গাতে অন্য কোন শরিক দলের নেতা কে চেয়ারম্যান করবে না। সেখানে আসতে পারেন সিপিআই এমের প্রবীণ নেতা সূর্য কান্ত মিশ্র। তবে হয়তো লোকসভা ভোটের আগেই সেটা হবে না বলেই মনে করছেন অধিকাংশ বাম নেতা।








