Locksova Election24: মার্চেই লোকসভা ভোট? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচন কি বছরের প্রথম দিকেই। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের গোরাতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তারপর ফেব্রুয়ারি ভোটের বছরের বাজেট। রাম মন্দিরের উদ্বোধন কে কেন্দ্র করে দেশ ব্যাপি হিন্দু ভাবাবেগকে মূলধন করে ভোট করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: সপ্তাহ শেষে ফিরছে শীত? কী বলছে হাওয়া অফিস

এছাড়া এর আগে জনমুখী বাজেট করে দেশের মানুষদের আস্থা কুরতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। উল্লেখ্য ২০১৯ এর লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ১৩ই মার্চ বছর ভোট গ্রহণ শুরু হয়েছিল ১১ ই এপ্রিল থেকে। আর ভোট গণনা হয়েছিল ২৩ শে মে। কেন্দ্রীয় সরকারের প্রথম সারির এক মন্ত্রীর কথায়, “গতবারের থেকে একমাস এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। এক্ষেত্রে আমাদের হাতে আর মাত্র এর মত সময় রয়েছে”।

মার্চেই লোকসভা ভোট? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী
মার্চেই লোকসভা ভোট? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী

সূত্রের খবর সংসদের চলতি অধিবেশনের শেষ হওয়ার পরেই ভোট প্রচার নেমে পড়বে বিজেপি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদলের নেতারা অনুমান করেছিলেন চলতি বছরের শেষে লোকসভা নির্বাচন এর দিন ঘোষণা হতে পারে। কিন্তু সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এত তাড়াতাড়ি লোকসভা নির্বাচন সম্ভাবনা নেই।

মার্চেই লোকসভা ভোট? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী

7 5

তখন অবশ্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শুরু হয়নি। এবার বিধানসভা ভোটে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। ফলে বিজেপির শীর্ষ নেতৃত্ব ভোট এগিয়ে আনা নিয়ে সংশয় থাকছে না। অপরদিকে ভোট যদি এগিয়ে আসে তাহলে জোটের আসন সমঝোতা নিয়েও বেশি সময় তারা পাবে না। সর্বোপরি রাম মন্দির ও বাজেটে জনজীবন কে সুরাহা দিয়ে সেই রেস থাকতে থাকতেই ভোট শেষ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

6 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত