Weather: সপ্তাহ শেষে ফিরছে শীত? কী বলছে হাওয়া অফিস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ● LIVE
মোট আসন: 294
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/294
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/294
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের শেষ মাস, কিন্তু শীত কোথায়? আপামোর বঙ্গবাসী শীত খুঁজতে মরিয়া। কিন্তু শিটের দেখা নেই। তবে হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। নামবে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন: টিকিয়াপাড়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, প্রবল ভোগান্তিতে যাত্রীরা

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের ৬ ডিগ্রি উপরে। কার্যত উধাও শীতের আমেজ। তবে উইকেন্ডে ফের ফিরবে শীতের আমেজ। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে পারদ নামার ইঙ্গিত।

4 6

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়ও।

সপ্তাহ শেষে ফিরছে শীত? কী বলছে হাওয়া অফিস

3 9

নভেম্বরের শেষের দিকে ঠান্ডার পরশ পেয়েছিল কলকাতাও। কিন্তু বছরের শেষ মাস পরতেই শীত উধাও। মিগজাউমের দাপটে ৬ ডিগ্রি বেড়েছে শহরে তাপমাত্রা। আকাশের মুখভার। মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। এককথায়, রাজ্যজুড়ে অস্বস্তিকর আবহাওয়া। না ঠান্ডা, না গরম। হাওয়া অফিসের সাম্প্রতিকতম আপডেট বলছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে।

5 6

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত