টিকিয়াপাড়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, প্রবল ভোগান্তিতে যাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিকিয়াপাড়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন। হাওড়ার কারশেড ঢোকার সময় লাইনচ্যুত হয়েছে বাগনান-হাওড়া ট্রেন। আজ সকাল ৯.৩০র সময় প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেনটি। সেই সময় লাইনচ্যুত হয়ে যায়। এ দিকে, অফিস টাইমে এই ঘটনা ঘটায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: গণেশের আশীর্বাদে কেটে যাবে সমস্ত বাঁধা-বিঘ্ন, জাগবে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য

পরে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পারাপার রেল যাত্রীরা। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধরে বন্ধ ট্রেন চলাচল। জানা গিয়েছে বাগনান থেকে হাওড়া আসছিল ১২ বগির একটি লোকাল। টিকিয়াপাড়া কারশেডের কাছে আচমকা ট্রেনটি লাইনচ্যুত হয়।

2 21

বাঙালিবাবু ব্রিজের নিচে হঠাৎই ট্রেনের পাঁচ নম্বর বগির দুটি চাকা লাইন থেকে নেমে যায়। স্বাভাবিকভাবে প্রবল ঝাঁকুনি ও শব্দ হয়। মুহূ্র্তে থেমে যায় ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন,

টিকিয়াপাড়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, প্রবল ভোগান্তিতে যাত্রীরা

1 30

বাগনান থেকে হাওড়া আসার একটি লোকাল ট্রেনের পাঁচ নম্বর বগিটি লাইনচ্যুত হয়েছে। যার ফলে এই দিকের লাইনে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত