নজরবন্দি ব্যুরোঃ হিন্দু দেবদেবীদের মধ্যে অন্যতম দেবতা গনেশ, গণেশকে সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা হিসেবে পুজিত করা হয়। জাতক জাতিকারা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে যত রকমের বাঁধা আছে তা থেকে মুক্তি পেতে গনেশের পুঁজো করে থাকেন। আজকের দিনে বিশেষভাবে পুজিত হন তিনি। জানুন আজকে গণেশের কৃপায় কার কার ভাগ্য বদলাতে চলেছে।
আরও পড়ুনঃ আজ মহাদেবের কোপে পরবেন কর্কট থেকে মিথুন রাশি! বাকিদের ভাগ্যে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল


মেষঃ আজকে এই রাশির জাতক জাতিকারা নিজের লক্ষ্যে ফোকাস থাকবে। আজ সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা বজায় থাকবে। পেশাগত জীবনে সাফল্য জোরদার হবে। সম্মান বাড়বে।

বৃষঃ সম্পদ ও সম্পত্তি সংক্রান্ত কাজে আজকে আগ্রহ বাড়বে। কাজের গতি বজায় থাকবে। বিচক্ষণতার সাথে এগিয়ে চলুন। কাঙ্খিত সাফল্য আসবে। সাফল্যের মাত্রা অনেক গুন বৃদ্ধি পাবে যা আপনার কল্পনার বাইরে।



মিথুনঃ সহকর্মীরা সহযোগিতা পাবেন আজকে এই রাশির জাতক জাতিকারা। বন্ধুদের বিশ্বাস জয় করবে আজকে আপনি। কর্মদক্ষতা আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে। চুক্তির ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবেন।

কর্কটঃ লেনদেনের ক্ষেত্রে ধৈর্য ধরুন। আজকে আপনার মেজাজের জন্য ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তে পারে। কাজে শিথিলতা আসবে। আকস্মিকতা অব্যাহত থাকবে আজকে এই রাশির জাতক জাতিকাদের।

সিংহঃ শিক্ষা, প্রশিক্ষণ এবং সাজসজ্জা নিয়ে আজকে আপনার দিনটি কাটবে। আজকে সম্পর্কে ইতিবাচকতা বজায় থাকবে। আজকে বন্ধুদের থেকে সাহায্য পাবেন। আত্মীয়দের সাথে সম্পর্ক মধুর হবে।

কন্যাঃ কাজের ধরন পালটানোর চেষ্টা করুন। আর্থিক বিষয়গুলি আপনাকে ভাবাবে। নম্রতা ও বিচক্ষণতা স্বভাব আপনাকে সঠিক দিশা দেখাবে। সময়ের সাথে তালমিলিয়ে চলার চেষ্টা করুন।

তুলাঃ স্বার্থপরতা ও সংকীর্ণতা পরিহার করুন। বড়দের সম্মান করুন। নিজের হারানো ভালবাসা ফিরে পাবেন। পরিবারের লোকেরা আপনার সাথে সময় কাটাবে অনেকদিন পর। প্রত্যাশিত কোন ভালো খবর আসবে।

বৃশ্চিকঃ ভদ্র ও মিষ্টি ব্যবহার বজায় রাখুন। পেশা এবং ব্যবসায় ধৈর্য ধরতে হবে আরও। কাছের মানুষের কাছ থেকে ভালবাসা পাবেন। লক্ষ্য অর্জন করবেন এই রাশির জাতিকারা। মামলা বিচারাধীন থাকার সম্ভাবনা রয়েছে।

ধনুঃ বহুমুখিতা উন্নত হবে। আজকে আপনার পদ ও মর্যাদা বহুগুনে বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়গুলি আরও মজবুত হবে। নেতৃত্বের ক্ষমতা বাড়বে এই রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে সহকর্মীদের বিশ্বাস অর্জন করবেন।

মকরঃ সেবামূলক কাজের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত কাজে আজকে প্রভাব পড়তে পারে। আজকে প্রিয়মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। কর্মকর্তাদের থেকে কিছু কথা শুনতে হতে পারে। যার কারনে মনে কিছুটা বিষণ্ণতা বজায় থাকবে।

কুম্ভঃ ব্যবসায় লাভ বজায় থাকবে। ধর্মীয় কাজে অংশগ্রহণ বাড়বে। কাজ সম্প্রসারণের প্রচেষ্টা আরও বহুগুনে বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আজকে এই রাশির জাতক জাতিকাদের। ভ্রমণের সম্ভাবনা রয়েছে আজকে।

গণেশের আশীর্বাদে কেটে যাবে সমস্ত বাঁধা-বিঘ্ন, পড়ুন রাশিফল
মীনঃ পারিবারিক বিষয়গুলো আপনাকে আনন্দ দেবে। সম্পদ ও সম্পত্তি আরও বৃদ্ধি পাবে। সহকর্মীদের সঙ্গে মেলামেশা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। নিজের কথা শুনে চলুন। অন্যের কটাক্ষে নিজের আত্মবিশ্বাস ভঙ্গ হতে দেবেন না।








