শাসকদলের সাথে ‘ইন্ডি’ জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?

লোকসভা ভোটের আসন রফা নিয়ে দু’দিন আগে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর সঙ্গে আলোচনা করে আইএসএফ। সেখানে ১৪ টি আসন দাবী করেন নওশাদ। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনে লোকসভা নির্বাচন (Loksobha Election 2024)। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে পরীক্ষার সময়সূচী। গতকাল ব্রিগেড থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে পশ্চিমবঙ্গে কার্যত ‘ইন্ডি’ জোটের দরজা বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখন রাজনীতির ময়দানে ঘুরপাক খাচ্ছে এবার কি রাজ্যে হবে বাম- কংগ্রেস জোট। এই নিয়ে কার্যত মুখ খুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)।

শাসকদলের সাথে 'ইন্ডি' জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?

আরও পড়ুন : লোকসভার দিনক্ষণ ঘোষণার আগেই নিয়োগ নতুন নির্বাচন কমিশনার, গোয়েলের অবসর নিয়েও তদন্তের দাবী!

রবিবার উলুবেড়িয়া গরুহাটায় নতুন সজ্জিত সিপিএমের দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিমান বসু। পাশাপাশি একটি জনসভায় বক্তব্য রাখেন বিমান বসু। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস আরএসএস-এর বুদ্ধি অনুযায়ী চলে। তার সবথেকে বড় নিদর্শন আরএসএস-এর প্রধান যখন তখন মমতা বন্দোপাধ্যায়কে বিশেষ উপহার পাঠান। এমনকী আরএসএস-এর বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেমন আরএসএস-এর প্রশংসা করেছিলেন, সেইরকম আরএসএস-ও তাঁর প্রশংসা করেছিল।”

শাসকদলের সাথে 'ইন্ডি' জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?

তিনি আরও বলেন, “তৃণমূল বিজেপি বোঝাপড়া করে চলছে। সুতরাং এদের থেকে সবাইকে সাবধানে থাকতে হবে।” দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিমান বসু বলেন,”সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে হবে। তাদের কাছে দেশের বিপদের কথা তুলে ধরতে হবে। মানুষের পরামর্শ নিতে হবে। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে। কোনভাবেই কাউকে তাচ্ছিল্য় করা যাবে না বলেও সর্তক করে দেন বিমান বসু।” উল্লেখ্য, লোকসভা ভোটের আসন রফা নিয়ে দু’দিন আগে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর সঙ্গে আলোচনা করে আইএসএফ। সেখানে ১৪ টি আসন দাবী করেন নওশাদ।

শাসকদলের সাথে 'ইন্ডি' জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?
শাসকদলের সাথে ‘ইন্ডি’ জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?

শাসকদলের সাথে ‘ইন্ডি’ জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?

সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘সন্দেশখালি নিয়ে ওদের মুখ পুড়েছে বলেই ওরা ওই নিয়ে কোনও কথা বলেনি।’ কিছুদিন আগে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, নন্দীগ্রামে তৃণমূল উঠেছিল, সন্দেশখালিতে শেষ হবে। প্রসঙ্গত, গত শনিবার প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “কংগ্রেসের সঙ্গে কী হবে জানি না। দিল্লি যাচ্ছি, পলিটব্যুরোর মিটিং আছে। সোমবার রাতের মধ্যে সেখান থেকে ফিরব, তার মধ্যে যা হওয়ার হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত