সামনে লোকসভা নির্বাচন (Loksobha Election 2024)। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে পরীক্ষার সময়সূচী। কিন্তু আচমকা শনিবার ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার (Election Commissioner) অরুণ গোয়েল। ইস্তফা দেওয়ার পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও তার স্বেচ্ছাঅবসরের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। হঠাৎ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন সিদ্ধান্ত কেন তা নিয়ে প্রশ্ন করতে ছাড়েনি বিরোধীরা।
![]()


আরও পড়ুন : ‘জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন’, ব্রিগেডের সভা থেকে বাংলায় ‘ইন্ডি’ জোটের বিসর্জন মুখ্যমন্ত্রীর
এই বিষয়ে রাষ্ট্রপতি (President) মুর্মুকে চিঠি লিখেছেন ভারত সরকারের প্রাক্তন সচিব ইএএস শর্মা। এমন জল্পনাও ঘনীভূত হয় যে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন। এই মুহুর্তে শুধু একা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আছেন নির্বাচন কমিশনে। নতুন কমিশনার নিয়োগে তৎপর কেন্দ্র। সূত্রের খবর আগামী ১৫ মার্চের মধ্যে দুই নতুন কমিশনার নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি বৈঠক হবে।



এই কমিটির সদস্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও এক কেন্দ্রীয় মন্ত্রী। পুর্বে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি থাকলেও আইন সংশোধনের মাধ্যমে সে বাদ পড়েন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের নেতৃত্বে একটি সার্চ কমিটি প্রথমে দুটি প্যানেল তৈরি করবেন দুই শূন্যপদে কমিশনার নিয়োগের জন্য।

লোকসভার দিনক্ষণ ঘোষণার আগেই নিয়োগ নতুন নির্বাচন কমিশনার, গোয়েলের অবসর নিয়েও তদন্তের দাবী!
প্রতিটি প্যানেলে পাঁচজন করে সদস্য থাকবেন। তাদের বাছাই করা নামের তালিকা এরপরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরি সিলেকশন কমিটির কাছে পাঠানো হবে। তাঁরা আলোচনা করে দুই কমিশনারের নাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সুপারিশ করবেন। তিনিই নতুন কমিশনারদের নিয়োগ করবেন। তবে দ্বিতীয় দফার বিজেপির প্রার্থী ঘোষণার আগে গোয়েলের ইস্তফায় তার প্রার্থী হওয়ার জল্পনা সম্পুর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।







