defamation Case: বিপাকে সূর্যকান্ত, বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা কারামন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার একের পর এক দুর্নীতিতে জেরবার রাজ্য। নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রিদের। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের কারা মন্ত্রীর ছবি পোস্ট করে দুর্নীতির অভিযোগ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ সবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড রাজস্থানের পর বাংলা, কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

এই অভিযোগেই সোমবার সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের বিরুদ্ধে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। গত ৮ জুন সূর্যবাবু তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করেছিলেন। তাতে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ছবি-সহ কিছু হিসেবে দেওয়া হয়েছিল।

36 7

তাতে লেখা ছিল ২০১৬ সালে মন্ত্রীর কত সম্পত্তি ছিল আর ২০২১ সালে কত হয়েছে। ওই পোস্টারে এও লেখা হয়েছিল, পাঁচ বছরে মন্ত্রীর সম্পত্তি বেড়েছে ২৩৪ শতাংশ। মাসিক রোজগার প্রায় আট লক্ষ টাকা। সেইসঙ্গে ওই পোস্টারে উজ্জ্বল বিশ্বাসের ছবির উপর ‘দুর্নীতিবাজ’ বলে একটি স্ট্যাম্পও সেঁটে দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এদিন মানহানির মামলা দায়ের করলেন উজ্জ্বল বিশ্বাস।

 বিপাকে সূর্যকান্ত, বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা কারামন্ত্রীর

বিপাকে সূর্যকান্ত, বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা কারামন্ত্রীর

38 4

তিনি বলেন, ‘আমি তিন বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি এবং আগে পুরসভার কাউন্সিলর ছিলাম। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছি। কিন্তু কোনওদিন কোনও দুর্নীতি করিনি।’ রাজ্যের কারা মন্ত্রী আরও বলেন, ‘আমি স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের বংশধর। আমার পরিবার দেশ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, দুর্নীতি করার জন্য নয়। সেই কারণেই সূর্যকান্ত মিশ্র আমার বিরুদ্ধে যে পোস্ট করেছেন তার বিরুদ্ধেই আমি আদালতে মামলা দায়ের করলাম।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন