Bonny Sengupta: সিজিও কমপ্লেক্সে বনির দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু, ব্যান করল ওটিটি প্ল্যাটফর্ম  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেলা বারোটা। ইডির দ্বিতীয় তলবে সাড়া দিইয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তবে আগের দিনের মতো সাংবাদিকদের মুখোমুখি আর হলেন না। বরং টুপি মাথায় চুপিসারে চলে গেলেন অভিনেতা। হাতে ছিল হলুদ ফাইল। সিজিও কমপ্লেক্সে বনির দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু। এদিনেই বড় সিদ্ধান্ত নিল একটি ওটিটি প্লাটফর্ম। ব্যান করা হল অভিনেতাকে। অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত চট জলদি এমনটাই বলছেন সিনে জগতের একাংশ।

আরও পড়ুনঃ Suicide note: সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল, ‘আমি সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরবো’

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব কুন্তল ঘোষকে গ্রেফতার করে সিবিআই। পরে ইডি কুন্তলকে হেফাজতে নিয়ে অনুসন্ধান শুরু করতেই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি বিপুল অঙ্কের টাকা আসত কুন্তলের অ্যাকাউন্টে। সেখান থেকে টাকা চলে যেত বিভিন্ন অ্যাকাউন্টে। সেই টাকা হদিশ পেতেই সোমা চক্রবর্তী ও বনি সেনগুপ্তকে তলব করে ইডি।

332781667 650531403544223 1302822079141556446 n
সিজিও কমপ্লেক্সে বনির দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু, নেওয়া হল কড়া পদক্ষেপ  

প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ বনি হাজির হন সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, এদিনেই একটি ওটিটি প্ল্যাটফর্মের তরফে বনিকে ব্যান করে দেওয়া হয়। যদিও ওই সংস্থার তরফে জানানো হয়েছে, বনির ছবির বাজারে চাহিদা না থাকার কারণেই তা ব্যান করে দেওয়া হয়েছে। এখন থেকে তাঁরা আর বন সেনগুপ্তর কোনও সিনেমা কিনবেন না।

সিজিও কমপ্লেক্সে বনির দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু, নেওয়া হল কড়া পদক্ষেপ  

9507a94e497e7f826320c9f56e19c5b4 original
সিজিও কমপ্লেক্সে বনির দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু, নেওয়া হল কড়া পদক্ষেপ  

ইডি সূত্রে খবর, কুন্তল বনিকে যে গাড়ি দিয়েছিল, সেই গাড়ির সমস্ত তথ্য এবং বনির আয়কর বিভাগের সমস্ত তথ্য আনতে বলা হয়েছে অভিনেতাকে। সেই মতো আজ একটি ফাইল হাতে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন তিনি। ইডি সূত্রে খবর, এদিনও বনিকে আগেরদিনের মতো ২ দফায় জেরা করা হতে পারে। তাঁর বয়ানও রেকর্ড হতে পারে। আগের দিন বনি যা বলেছে, তার সঙ্গে আজকের বয়ান মিলিয়ে দেখা হবে। সূত্রের খবর, আজই ইডিকে টাক ফেরতের কথা জানাতে পারে অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত