নজরবন্দি ব্যুরো: কালীঘাটের কাকুর গ্রেফতারির ৪৮ ঘণ্টার মধ্যেই শহরে এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির প্রধান সঞ্জয় মিশ্র। কিন্তু কেন আচমকা বাংলায় হাজির ইডি প্রধান? ইডির প্রধানকে ঘিরে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা! জানা যাচ্ছে, বেশকিছুটা ব্যস্ততা নিয়েই কলকাতায় এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির প্রধান সঞ্জয় মিশ্র। কিন্তু কতদিন তিনি কলকাতায় থাকবেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Bayron Biswas: বড় বক্তব্য আমি দেব না, কাজে করে দেখাবো! পাল্টা খোঁচা বাইরনের


সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যজুড়ে একাধিক মামলায় তদন্ত করছেন ইডির আধিকারিকরা। আর এই সব দুর্নীতি গুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মামলাটি হল নিয়োগ দুর্নীতিকাণ্ড! এই দুর্নীতির মামলায় শাসক দলের হেবিওয়েট নেতা থেকে শুরু করে বিধায়ক সহ একাধিক যুবনেতাদের নাম জড়িয়েছে। আর ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ও। তারপর থেকেই এই মামলায় নয়া মোড় এসেছে বলেই ইডি আধিকারিকদের দাবি।

ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুই ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র’ হতে পারেন। আর তাঁর গ্রেফতারির ৪৮ ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে বাংলায় এসে পৌঁছেছেন ইডির প্রধান সঞ্জয় মিশ্র। ইডি প্রধান সঞ্জয়ের যে বেশকিছুটা ব্যস্ততা নিয়েই কলকাতায় এসেছেন। তাছাড়াও এই নিয়োগ দুর্নীতি মামলায় সবস্ত তদন্ত নিয়ে বৈঠক করতে পারেন ইডি প্রধান, এমনটাই সূত্রে জানা যাচ্ছে।



উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল আবার কখন অয়ন শীল! আবার কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে এসেছে কালীঘাটের কাকু, তাপস মণ্ডলের মত নাম। সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!
kalighater kaku-র গ্রেফতারির ৪৮ ঘণ্টার মধ্যেই শহরে এলেন সঞ্জয়, বাড়ছে ধোঁয়াশা









