নজরবন্দি ব্যুরোঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি ও শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হওয়া কর্মপ্রার্থীদের চাকরি দুর্নীতির তদন্ত তরান্বিত করার দাবিতে শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামেরা। কিন্তু মেলেনি পুলিশের অনুমতি। যা ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ। এমনকি সিজিও কমপ্লেক্সের সামনে মঞ্চ বাঁধার অনুমতি চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। বাঁধতে দেওয়া হল না মঞ্চের ব্যাকড্রপ, ছোট মঞ্চ থেকেই সুর চড়াতে চায় বামেরা।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: বীরের সঙ্গে দেখা করতে তিহাড় জেলে যেতে হবে, মমতাকে খোঁচা শুভেন্দুর


পুলিশ সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সের সামনে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেকারণেই অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ, এদিন ইন্দিরা ভবনের কাছে মঞ্চ বাঁধতে গেলে বাধা দেয় পুলিশ। বামেরা জানিয়েছে তাঁদের বলা হয়েছে মঞ্চের পেছনে ব্যাক ড্রপ ব্যবহার করা যাবে না। মঞ্চকে খোলামেলা রাখতে হবে।

শুক্রবার তিন দিক থেকে মিছিল হওয়ার কথা রয়েছে বামেদের। অভিযোগ, সকালেই তুলে নিয়ে গেছিল ডেকরেটারের গাড়ি। যদি বা ছাড়া পাওয়া গেল, মঞ্চ কিছুতেই ২ ফুটের বেশি উচ্চতার করা গেল না। এখন এসে বাঁধতে দিল না ব্যাকড্রপ। সিপিআইএম নেতা কমরেড পলাশ দাশ জানালেন ব্যাকড্রপ ছাড়াই হবে সভা। লোকে দেখুক কি ভাবে প্রতি পদে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত করছে পুলিশ।
বাঁধতে দেওয়া হল না মঞ্চের ব্যাকড্রপ, বিধাননগরে ধুন্ধুমার পরিস্থিতি

এমনিতেই আজ বিদনাওনগর জুড়ে বিরাট অভিযানের ডাক দেওয়া হয়েছে বামফ্রন্টের তরফে। তিন দিক থেকে মিছিল এসে সিজিও কমপ্লেক্সে জমায়েত হওয়ার কথা। কিন্তু তার আঘে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন বাম নেতারা। কয়েকদিন আগেই বর্ধমান শহরে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র আকার নিয়েছিল। এদিনেও গরমাগরম পরিস্থিতি হতে পারে। মনে করছে রাজনৈতিক মহল।









