HomeTagsCalcutta High court

Calcutta High court

Calcutta High Court: ১৬৯৮ চাকরি নিয়ে টানাপোড়েন, বেজায় চটলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

নিয়োগ দুর্নীতি মামলায় এমনটাই অভিযোগ করল সিবিআই। সেই তথ্য হাতে পেতেই বিরাট পদক্ষেপ নেওয়ার কথা জানাল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে অভিযুক্তদের বের করে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ১৬৯৮ চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে।

Calcutta High Court: ওএমআর শিট প্রকাশে অস্বচ্ছতা, কমিশনের সচিবকে তলব কলকাতা হাইকোর্টের

স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে স্পষ্ট উল্লেখ করা হয়েছে রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর শিট দেখা যাবে না। ওএমআর শিট প্রকাশে অস্বচ্ছতা রয়েছে, বৃহস্পতিবার তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন এই আড়াল? কেন কোনও স্বচ্ছতা নেই? এই প্রশ্ন তুলে কমিশনের সচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Calcutta High Court: সাদা ওএমআর শিট জমা দিয়ে চাকরি হয়েছে, নিয়োগ দুর্নীতির আরও এক মামলায় ইডিকে তদন্তের নির্দেশ

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ক্রমে পাহাড়ে পরিণত হয়েছে। সিবিআইয়ের পাশাপাশি তদন্তের দায়িত্ব বর্তেছে ইডির ওপর। এবার গ্রুপ ডি মামলাতেও ইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ সাদা ওএমআর শিট জমা দিয়ে চাকরি হয়েছে। ওএমআর শিটকে বিকৃত করে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে সন্দেহ কলকাতা হাইকোর্টের। তাই ইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হল।

Calcutta High Court: উচ্চশিক্ষিত হয়ে সমাজের সঙ্গে চরম ধোঁকাবাজি করেছেন, সুবীরেশের জামিন খারিজ করল আদালত

আদালতের তরফে জানানো হয়েছে, তিনি উচ্চশিক্ষিত হয়ে সমাজের সঙ্গে চরম ধোঁকাবাজি করেছেন। কারোন, একদিকে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করেছেন, অন্যদিকে অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দিয়ে চরম অনিশচ্যতার মধ্যে ফেলে দিয়েছেন। কী করে এই ব্যক্তির জামিন মঞ্জুর করা যায়?

Subiresh Bhattacharya: নিজের ভাগ্নেকেও চাকরি দিয়েছিলেন সুবীরেশ, তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সিবিআইয়ের দাবি, নম্বর গরমিল করে নিজের ভাগ্নেকেও চাকরি দিয়েছিলেন সুবীরেশ। আজই নিজাম প্যালেসে তাঁকে তলব করল তদন্তকারী সংস্থা।

Calcutta High Court: শিক্ষক নিয়োগে চুড়ান্ত দুর্নীতি, চাকরি হারাতে পারেন ৩০ হাজার!

শিক্ষক নিয়োগে চুড়ান্ত দুর্নীতি দেখে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে। জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টচার্য। এরই মধ্যে ২০১৬ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়মের অভিযোগ মিলতেই চরম হুঁশিয়ারি দিল আদালত।

Calcutta High Court: আদালতের ধমকে মিলল সুরাহা, আর্থিক সাহায্য পেল হাঁসখালির পরিবার

আট মাস অতিক্রান্ত হয়েছে। তবুও নদিয়ার হাঁসখালির ঘটনায় আইনি পরিষেবা পরদানকারী রাজ্যের লিগাল সার্ভিসেস অথারিটির টালবাহানায় তীব্র ভৎসুনা করে কলকাতা হাইকোর্ট। সোমবার আদালতের ধমকে মিলল সুরাহা। সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকা। মঙ্গলবার আদালতে লইগাল সার্ভিসেস অথারিটির তরফে এই কথা জানানো হয়েছে।

Trending Now