নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগে চুড়ান্ত দুর্নীতি দেখে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে। জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টচার্য। এরই মধ্যে ২০১৬ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়মের অভিযোগ মিলতেই চরম হুঁশিয়ারি দিল আদালত।
আরও পড়ুনঃ Suvendu-Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাত, একাধিক অভিযোগ তুলে ধরলেন শুভেন্দু


অভিযোগ, মৌখিক পরীক্ষা, অ্যাপ্টিটিউড টেস্ট ছাড়াই বাড়িয়ে দেওয়া হয়েছে ১৩৯ জনের নম্বর। নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম দেখেই ২০১৬ সালের প্রাথমিকের বিজ্ঞপ্তি অনুযায়ী যে ৩০ হাজার জনের নিয়োগ হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই সেই নম্বর মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেনিয়ম ধরা পড়লে ৩০ হাজার জনের চাকরি বাতিল করা হতে পারে। এমনটাই ইঙ্গিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযোগ নতুন কিছু নয়। এর আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের। গোটা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে নেমেছে সিবিআই এবং ইডি। সম্প্রতি মানিক ভট্টাচার্য সম্পর্কে চার্জশিট জমা করেছে ইডি। সেখানে মানিক সহ পরিবারের সদস্য এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে নিয়োগ দুর্নীতির সঙ্গে বিএড অথবা ডিএলএড কলেজগুলির যোগ রয়েছে কি না সেটা খুঁজে বের করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে মানিকের কাছ থেকে হার্ডডিস্ক পেয়েছে তদন্তকারী সংস্থা। সেই হার্ডডিস্কে একাধিক চাকরিপ্রার্থীদের নাম ও সুপারিশ পত্র মিলেছে। এমনটাই ইডি সূত্রে খবর। একইসঙ্গে ডিএলএড কলেজগুলি থেকে পার্থ ও মানিক যে বিপুল পরিমাণ টাকা নিতেন, সেই কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।


শিক্ষক নিয়োগে চুড়ান্ত দুর্নীতি, আদালতের নির্দেশে চাকরি খোয়াতে পারেন ৩০ হাজার

প্রায় ৫ বছর চলতি মাসেই টেট পরীক্ষা হয়েছে রাজ্যজুড়ে। সেখানে অংশ নিয়েছেন সাত লক্ষ চাকরি প্রার্থীরা। এবারের পরীক্ষায় স্বচ্ছতার নজির গড়তে মরিয়া ছিল পর্ষদ এবং রাজ্য সরকার। এর মাঝেই প্রায় ৩০ হাজার কর্মরত শিক্ষকদের চাকরি হারানো কথা উঠতেই বিরাট প্রশ্নের মুখে সরকার।







