নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সংসদে আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই মিনিট ধরে কথা চলল দুই পক্ষের মধ্যে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাত হতেই রাজ্য রাজনীতির হাল হকিকত এবং একাধিক অভিযোগ তুলে ধরলেন বিরোধী দলনেতা।
আরও পড়ুনঃ নতুন বছরে আসছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, একসাথে অক্ষয় ও টাইগার


গতকাল কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বাসভবনে নীতি নির্ধারণ বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। এরপর মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলাদা করে বৈঠক ছিল। সেই বৈঠকের জন্যেই মঙ্গলবার সংসদ ভবনে উপস্থিত হ্ন শুভেন্দু অধিকারী। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাত হয় শুভেন্দুর।

সূত্রের খবর, দুই পক্ষের মধ্যে ২ থেকে ৩ মিনিট ধরে আলোচনা হয়েছে। জানা গেছে, বর্তমান রাজ্য রাজনীতির হাল হকিকত সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন শুভেন্দু। একইসঙ্গে অভিযোগ জানিয়েছেন রাজ্যের শাসক দল সম্পর্কেও। তবে আর কী কী বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই তহস্য ঘনাতে শুরু করেছে।
কারণ, ২১ ডিসেম্বর রাজ্যবাসীকে চমক দিতে ওয়েট অ্যান্ড ওয়াচে থাকতে বলেছিলেন শুভেন্দু। আগামীকাল কাঁথতে সভা রয়েছে তাঁর। সেই সভা থেকে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি আক্রমণের জবাব দেবেন। শুভেন্দুকে নিয়ে এই জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে। এরই মধ্যে শুভেন্দুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু করেছে।


প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাত, কী বললেন শুভেন্দু

উল্লেখ্য, চলতি মাসের শেষেই বঙ্গ সফরে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি আলোচনা হতে পারে। এমন জল্পনা শুরু হয়েছে। কেন্দ্র বনাম রাজ্যের টানাপোড়েনের মধ্যে মোদি-মমতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চেয়েও আজ মোদি-শুভেন্দু সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







