নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর মুক্তি পাওয়া দুটি ছবি বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি অক্ষয় কুমারের। প্রথমে ‘বচ্চন পাণ্ডে’। পরে ‘সম্রাট পৃথ্বীরাজ’। দুটি ছবিই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে।
আরও পড়ুনঃ অর্জুনকে হাতকড়া পরিয়ে নার্স সাজতেন মালাইকা, যৌনজীবন নিয়ে বিস্ফোরক তথ্য হট অভিনেত্রীর
‘সম্রাট পৃথ্বীরাজ’-এর ব্যর্থতার দায় আবার পুরোটাই অভিনেতার উপর চাপিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। তা নিয়েও কম বিতর্ক তৈরি হয়নি। আর এবার নতুন বছরে অক্ষয়ের ঘোষণা ‘বড়ে মিঞা’ সাজবেন তিনি। ‘ছোটে মিঞা’ টাইগার শ্রফ! জানুযারি মাসেই শ্যুটিং শুরু হচ্ছে পরিচালক আলি আব্বাস জফরের নতুন ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র ।

আর আগে অমিতাভ ও গোবিন্দাকে নিয়ে তৈরি হয়েছিল একই নামের ছবি। সূত্রের খবর সেই ছবির সিক্যুয়েল হবে। বলিউডের ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার। শুধু অ্যাকশন ছবি নয়, কমেডিতেও বাজিমাত করেছেন তিনি। বছর শুরু করছেন অ্যাকশন হিরো টাইগারের সঙ্গে।
নতুন বছরে আসছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, একসাথে অক্ষয় ও টাইগার

ছবিতে থাকছেন পৃথ্বীরাজ সুকুমারান্থে, সোনাক্ষী সিনহা ও মানুসী চিল্লর।আর এরইমধ্যে গুঞ্জন রটেছে যে, লাগাতার ছবি ব্যর্থ হওয়ার কারণে আগামী ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র জন্য পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।



