মমতা বন্দ্যোপাধ্যায় কে বলব আপনি তখন কি করছিলেন যখন ইউপিএ সরকার রাজ্যকে কোনও অর্থনৈতিক সুবিধা দিচ্ছিল না? একদিন এই বাংলা সোনার বাংলা হবে। এই বাংলা শস্য শ্যামলা হবে। আমরা সোনার বাংলার সরকার করব। ২০২৬ সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে।
সুকান্ত মজুমদার চলে যাওয়ার পরে ডেবরায় বন্যা দুর্গতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপক্ষের অভিযোগ, গাড়ি হাঁকিয়ে নামমাত্র ত্রাণ দিয়ে চলে গিয়েছেন বিজেপি সাংসদ! যদিও পদ্ম শিবিরের তরফে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। পাল্টা তাঁরা বলেছে, এটা তৃণমূলের চক্রান্ত। আমরা আগে থেকে অসহায় মানুষদের কুপন দিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী ত্রাণ নিয়ে আসা হয়েছিল।
অমিত মালব্য সাফ জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের সম্পর্কে কোনও বেফাঁস মন্তব্য করা যাবে না। দলের পক্ষ থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সমস্ত মুখপাত্ররাই কেবল আরজি কর ইসুতে মুখ খুলবেন।
ধর্মতলা চত্বরে আগামী ২ মাস কোন জমায়েত করা যাবেনা বলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। ২৫ সেপ্টেম্বর ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। যার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বামেরা।
আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় লাগাতার এক মাসেরও বেশি সময় ধরে রাস্তায় প্রতিবাদ করেছেন জুনিয়র চিকিৎসকেরা। অবশেষে তাঁদের সিংহভাগ দাবি রাজ্য সরকারের তরফে মেনে নেওয়া হলে অবস্থান বিক্ষোভ তুলে কর্মবিরতি প্রত্যাহার করেছেন তাঁরা।
পাল্টা, "পাগলের প্রলাপ, এমন মানুষ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, এটা বাংলার দুর্ভাগ্য, সামনে উপনির্বাচন আছে, তাই ভুলভাল বকছেন", বিজেপি রাজ্য সভাপতিকে নিশানায় নিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।