রাহুল গান্ধীকে খুনের হুমকি, অভিযোগের তির বিজেপির দিকে, পুলিশের দ্বারস্থ কংগ্রেস

রাহুলকে নাকি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন এক বিজেপি নেতা। সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ কংগ্রেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে খুনের হুমকি! অভিযোগের তির, বিজেপি নেতার দিকে। দিল্লি পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস। রাহুলকে নাকি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন এক বিজেপি নেতা। সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে হাত শিবিরের পক্ষ থেকে।

এবারের লোকসভা নির্বাচনে ওয়েনাড় ও রায়বরেলি দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জিতেছেন রাহুল গান্ধী। দেশের বিরোধী দলনেতা হিসাবে অধিবেশন চলাকালীন এনডিএ সরকারের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ সারিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক জীবনে একটা নতুন স্তরে উত্তীর্ণ হয়েছেন রাহুল। এ হেন রাহুল গান্ধীকেই এবার খুনের হুমকি দেবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

কংগ্রেস ইতিমধ্যেই দিল্লি পুলিশকে অভিযোগ জানিয়ে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বেশ কয়েকজন বিজেপি নেতার নাম উল্লেখ কড়া হয়েছে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিং মারওয়াহ, শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদ এরা প্রত্যেকেই রাহুলকে নানান সময় হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টুও রাহুল গান্ধীকে দেশের এক নম্বর সন্ত্রাসবাদী বলে আক্রমণ করেছেন। এছাড়া বিজেপি নেতা তরবিন্দর সিং সম্প্রতিই একটি জনসভায় বলেছেন, “রাহুল গান্ধী নিজের আচরণ শোধরান, নাহলে ওঁর অবস্থাও দিদার মতো হবে।” রাহুল গান্ধীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীর সহ যে রাজ্যগুলিতে নির্বাচন চলছে সেই জায়গায় অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও বক্তব্য হাত শিবিরের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন