বিশ সাল বাদের জয়ের শপথেও মৌন-মুকুল! কয়েক মিনিটের মধ্যে এসে নিজের শপথ পাঠ করেই বেরিয়ে গেলেন, এড়িয়ে গেলেন সাংবাদিকদের সকল প্রশ্নের উত্তর। শুধু কথা বলে গেলেন সুব্রত বক্সির সঙ্গে। আর তাতেই ফের এক ধাপ জল্পনা উস্কে দিয়ে গেলেন রাজনীতির 'চাণক্য'।
বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই বেশ কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এই মুহূর্তে আর কোনো রকমের প্রচার করা যাবেনা বাংলায়।
ভোটের দিন বুথে ঢুকে বসেছিলেন তৃনমূল প্রার্থী! এই অভিযোগ নিয়েই তৃনমূলের বিদায়ী মন্ত্রী এবং এই নির্বাচনের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি। বাংলায় চলছে নীলবাড়ি দখলের লড়াই। আর নির্বাচন কমিশনের পরিকল্পনায় মোট ৮ দিফায় বিভক্ত হয়ে চলছে ভোট উৎসব।
অভ্যাস দীর্ঘদিনের,আর সেই অভ্যাসের টানেই ভরা সভা থেকে পুরনো দলের হয়ে ভোট চেয়ে বসলেন বিজেপি নেতা।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিজেপি নেতা সোনা পাল গতকাল রাতে একটি জনসভায় তৃণমূল সরকারকে তুলোধনা করার পরই বলে বসেন, ভোটটা দেবেন জোড়া ফুলেই।