নজরবন্দি ব্যুরো:মহিলা তৃণমূল কর্মীদের শ্লীলতাহানি! উত্তপ্ত মানিকতলা, অভিযোগ BJP র দিকে। করোনা এবং ভোট, বাংলায় দুই চলছে পাশাপশি। কখনো ছাপিয়ে যাচ্ছে একে অপরকে। এই পরিস্থিতিতেই বাংলায় হতে চলছে বাকি দু দফার ভোট। আর সেই দু দফার মধ্যে থাকছে খাস কলকাতার কেন্দ্র গুলি।
আরও পড়ুনঃ বাঁচতে এসে মৃত্যু! করোনা হাসপাতালে ঝলসে গেলেন ২৩জন
করোনার কারণে রাজনৈতিক মিছিল মিটিং বন্ধ থাকলেও, বন্ধ নেই রাজনৈতিক হিংসা। ভোট সপ্তমীর ঠিক আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো মহানগরের মানিকতলা এলাকা। সূত্রের খবর গতকাল রাতে ঘটনাটি ঘটে মানিকতলার মুরারিপুকুর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, শবিবার বিকেল থেকেই নির্বাচনী প্রচার ঙ্কেন্দ্র করে উত্তপ্ত ছিলো ওই এলাকা। তার পরেই ঘটে এই ঘটনা।
মহিলা তৃণমূল কর্মীদের শ্লীলতাহানি! তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, গতকাল রাতে এলকা সংলগ্ন বাজারে ফল কিনতে গেলে তৃণমূলের দুই মহিলা কর্মীর শ্লীলতাহানি করেন ফল ব্যবসায়ী এবং তাঁর আত্মীয়। ঘাসফুল শিবিরের বক্তব্য ওই ফল ব্যবসায়ী বিজেপির সমর্থক। ঘটনা নিয়ে থানায় অভিযোগ করতে গেলে সেখানেই এক প্রস্থ বচসা বাধে উভয় দলের কর্মীদের মধ্যে। আত্মরক্ষার্থে বিজেপি সমর্থকেরা প্রথমে থানার ভিতরে আশ্রয় নেন, এবং অভিযোগ উত্তেজিত বিজেপি সমর্থকরা এরপর পুলিশের গাড়ি ভাঙচুর করে। ঘটনায় রাতেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



