তৃণমূলই ভাইরাল করেছে অডিও, শীতলকুচি কাণ্ডের রেকর্ডিং নিয়ে কমিশনে BJP

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলই ভাইরাল করেছে অডিও, তাতে তাদেরই ফায়দা হবে নির্বাচনে। অডিও টেপ প্রকাশের কয়েকঘন্টা পরে তেমনটাই জানাচ্ছে গেরুয়া শিবীর। এমনকি গতকালের গতকালের ভাইরাল হওয়া অডিওর প্রেক্ষিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবী করছেন মৃত্যু নিয়ে বরাবর রাজনীতি পছন্দ করেন তৃণমূল নেত্রী। শীতলকুচির ঘটনার সাপেক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বিশেষ তদন্ত কারী দল, তথা সিট গঠনের দাবীতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ করোনা রাশ টানতে পালন হোক প্রতীকী কুম্ভমেলা, অবশেষে আর্জি মোদীর
চতুর্থ দফার ভোটের দিন প্রথম ভাগেই কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান ৫ জন সাধারণ মানুষ। পরিওস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৭২ ঘন্টা পর্যন্ত কোন রাজনৈতিক নেতা মন্ত্রীদের ঘটনাস্থলে যেতে দেয়নি কমিশন, সেই মতো ৭২ ঘন্টা পেরিয়ে চতুর্থ দিনে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন রায়ের মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন ভোট মিটলেই আবার আসবেন, প্রতিশ্রুতি দেন ওই পরিবার গুলির পাশে থাকবে রাজ্য সরকার।

ঘটনার শুরু থেকেই তৃণমূল দাবী করছিল বিজেপির নির্দেশেই ঘটেছে এই ঘটনা, অপরদিকে মোদী বাংলায় এসে দাবী করছিলেন মমতার মাস্টারপ্ল্যান এই হত্যালীলা। চলছে তদন্ত। এসবের মাঝেই ৫ম দফাত ভোটের ঠিক আগের দিন, অর্থাৎ কাল বিজেপির তরফ থেকে ভাইরাল করা হয় একটি অডিও ক্লিপ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থীর কথোপকথন। বিজেপির অভিযোগ, সেখানে তৃণমূল নেত্রী দেহগুলি নিয়ে তিনি ব়্যালি করার কথা বলেছেন। আজ শনিবার, বিজেপির তরফ থেকে  লিখিতভাবে দাবি জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য।  গেরুয়া শিবিরের বক্তব্য, অপি পরিস্থিতিতে মৃতদেহ নিয়ে মিছিল হলে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেত। অপর দিকে মুখ্যমন্ত্রীর অন্যও এক কথা নিয়েও অভিযোগ জানিয়েছেন তাঁরা।

অডিওতে শোনা গেছে,মমতা বলছেন মৃতদের পরিবার নয় বরং পেশাদার আইনজীবীদের দিয়ে থানায় অভিযোগ দায়ের করাতে শীতলকুচির তৃণমূলপ্রার্থীকে নির্দেশ দিয়েছিলেন মমতা। সেই নিয়েও অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন তিনি। তবে গতকাল সাংবাদিক বৈঠকে অমিত মালব্য এই ভিডিওটি সামনে আনার পর তৃণমূল স্বীকার করে নিয়েছিল কত্থোপকথন। উল্টে ঘাসফুল শিবিরের অভিযোগ ছিল, ‘কেন্দ্র কি বর্তমান মুখ্যমন্ত্রীর ফোনের ব্যক্তিগত কথোপকথন ট্যাপ করেছে?একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করার ও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই’।

তৃণমূলই ভাইরাল করেছে অডিও, তৃনমূলের অভিযোগের পরই আজ গেরুয়া শিবির থেকে এমনটাই জানানো হয়েছে, ”এটা ইচ্ছাকৃত ভাবেই ভাইরাল করা হয়েছে। নির্বাচনে ফায়দা তোলার জন্য এই অডিয়ো টেপের মাধ্যমে মেরুকরণের চেষ্টা করছে তৃণমূল। আমরা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। কমিশন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত