করোনা রাশ টানতে পালন হোক প্রতীকী কুম্ভমেলা, অবশেষে আর্জি মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা রাশ টানতে পালন হোক প্রতিকী কুম্ভমেলা, অবশেষে নিজের টুইটারে এই আবেদন জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই যখন বারবার সতর্ক করা হচ্ছে একাধিক নিয়ম বিধি পালনের, তখন যেভাবে কুম্ভ মেলায় ভিড় করেছিলেন মানুষ তাতে সিঁদুরে মেঘ দেখছিলো বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুনঃ ভোট পঞ্চমীতে উত্তপ্ত সল্টলেক, তৃনমূল-বিজেপি সংঘর্ষে চললো ইটবৃষ্টি

গোটা দেশে হুহু করে বাড়ছে করোনা, সংকুলান হাসপাতালের বেড থেকে অক্সিজেন। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডে কুম্ভ মেলা করছেন সন্ন্যাসীরা। আর সেই জমায়েতের মধ্যেই একাধিক শরীরে ইতিমধ্যে মিলেছে কনোরার ভাইরাস। করোনা আক্রান্ত হয়েছেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি। একাধিক সন্ন্যাসীর শরীরে কোভিড এর লক্ষণ দেখা যাওয়ায় ইতিমধ্যে কুম্ভ মেলা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে দুই আখড়া। নিরঞ্জনী আখড়া এবং তপনিধি শ্রী আনন্দ আখড়া।

করোনা রাশ টানতে পালন হোক প্রতিকী কুম্ভমেলা, এই ভয়াবহ পরিস্থিতিতে রাশ টানতে এবার নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী। সংক্রমণ রুখতে আপাতত প্রতীকী কুম্ভমেলা পালনের কথা বলেছেন তিনি। আর এই বার্তা তিনি দিয়েছেন নিজের টুইটার হ্যান্ডেল থেকে। মোদী লিখেছেন, “দুটো শাহী স্নান হয়ে গেছে, এবার আমার প্রার্থনা জে করোনা মহামারীর কথা মাথায় রেখে এবার প্রতীকী কুম্ভমেলা পালন করা হোক। তাতে এই সংকটের সঙ্গে লড়াইয়ের শক্তি পাওয়া যাবে।”

সঙ্গে তিনি আরো জানান এই বিষয়ে তাঁর কথা হয়েছে, আচার্য্য মহামন্ডলেশ্বর অবধদেশানন্দ গিরি জির সঙ্গে কথা বলে সমস্ত সন্তদের খোঁজ নিয়েছেন তিনি। সন্ন্যাসীরা সহযোগিতা করছেন বলে তাঁদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। মোদীর এই বার্তার পরে কুম্ভমেলা কোন পরিস্থিতিতে কিভাবে প্রতীকী হিসেবে পালিত হচ্ছে তা দেখার। তবে ওয়াকিবহাল মহল মনে করছেন, এই সিদ্ধান্ত আরো শুরুতে নেওয়া উচিত ছিল দেশের প্রধানমন্ত্রীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন