ভোট পঞ্চমীতে উত্তপ্ত সল্টলেক, তৃনমূল-বিজেপি সংঘর্ষে চললো ইটবৃষ্টি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পঞ্চমীতে উত্তপ্ত সল্টলেক, দিনের প্রথম ভাগেই তৃনমূল-বিজেপি সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে সল্টলেকের শান্তিনগর এলাকায়। দু পক্ষই অভিযোগ এনেছে অপর পক্ষের নামে। সব মিলিয়ে ধুন্ধুমার এলাকা।  ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিন, উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর।

আরও পড়ুনঃ কামারহাটিতে বুথের মধ্যেই প্রাণ হারালেন বিজেপির পোলিং এজেন্ট!

আজ বাংলায় চলছে ৫ম দফার ভোট। মোট ৬ জেলার ৫৫ টি আসনে নির্বাচন আজ। কড়া পাহারায় ভোট করানোর জন্য ৬ জেলা জুড়ে নজরবিহীন ভাবে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। থাকছে বিশাল পুলিশ বাহিনী। তার মধ্যেও ভোট পঞ্চমীতে শুরু থেকেই রাজ্য জুড়ে পরিলক্ষিত হচ্ছে বিক্ষিপ অশান্তি।

সেসবের মধ্যেই আজ সকালেই তৃণমূল বিজেপি সংঘর্ষে রনক্ষেত্রের আকার নিয়েছে সল্টলেকের শান্তিনগর এলাকা। ঘটনার প্রেক্ষিতে তৃণমূল বিজেপি উভয় গোষ্ঠী একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মীরা বুথের সামনে ভিড় জমিয়েক্সহিলেন, বিজেপির দলীয় কর্মীরা সেই ভিড় সরাতে গেলে শুরু হয় বচসা এবং তা থেকেই মারপিট।

অপরদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ তাঁদের পোলিং এজেন্টকে মারধোর করেছে বিজেপি কর্মীরা। আর দুই গোষ্ঠীর সংঘর্ষে নাজেলার এলাকার সাধারণ মানুষ। তৃণমূল বিজেপির বচসার মাঝে পড়ে হয়রানি হতে হয়েছে তাঁদের। সূত্রের খবর উভয় পক্ষে ঝামেলা চলার সময় ভোটারদেরও মারধরের চেষ্টা করা হয় , এক মহিলাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসীরা।

ভোট পঞ্চমীতে উত্তপ্ত সল্টলেক, বচসা এবং মারপিটের খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় যান বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তাঁর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, তিনি ফিরে যাওয়ার পর ফের শুরু হয় অশান্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কড়া নজরদারি রাখছে কেন্দ্রীয় বাহিনীও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন