কামারহাটিতে বুথের মধ্যেই প্রাণ হারালেন বিজেপির পোলিং এজেন্ট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কামারহাটিতে বুথের মধ্যেই প্রাণ হারালেন বিজেপির পোলিং এজেন্ট! যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সংশ্লিষ্ট বুথের ভোট গ্রহণ। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ভোট পঞ্চমীর শুরুতেই এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকা জুড়ে চড়িয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুনঃ নির্বাচনের পঞ্চম দফায় শিয়ালদহ লাইনের ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল।

সূত্রের খবর, মৃত যুবকের নাম অভিজিৎ সামন্ত। কামারহাটির ১০৭ নং বুথের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তিনি। নির্দিষ্ট সময়ে বুথে পৌঁছেও যান তিনি। এবং তার কিছুক্ষণ পর থেকেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

কামারহাটিতে বুথের মধ্যেই প্রাণ হারালেন বিজেপির পোলিং এজেন্ট! ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছেন ওই বুথে থাকা ভোট কর্মীরা। অভিজিৎ অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর্যন্ত অন্যান্য পোলিং এজেন্ট বা ভোট কর্মীরা বিষয়টি দেখেও উদাসীন থেকেছেন বলেই অভিযোগ।ঘটনার খবর পেয়েই ভেঙে পড়েছেন মৃতের পরিবার পরিজনেরা। সুস্থ অবস্থায় ভোট করাতে এসে এহেন আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।  ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম দফার ভোটের শুরুতেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুষড়ে পড়েছেন এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন