নির্বাচনের পঞ্চম দফায় শিয়ালদহ লাইনের ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে চলছে পঞ্চম পর্বের ভোটদান। এদিন শিয়ালদা ডিভিশনে বাতিল ২৫ জোড়া লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, ভোটমুখি রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়েই চলেছে। ইতিমধ্যেই রেলের বেশ কিছু আধিকারিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে শনিবার বাতিল করা ২৫ জোড়া ট্রেন। রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিন যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হলো শিয়ালদা-বারাকপুর, শিয়ালদা-গোবরডাঙা, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-হাবরা, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ঠাকুরনগর, শিয়ালদা-কল্যাণী, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ক্যানিং, সোনারপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর, বারুইপুর-ডায়মন্ড হারবার, রানাঘাট-নৈহাটি।

রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার কম সংখ্যক ট্রেন চলে। তারওপর এদিন পঞ্চম দফার নির্বাচন রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই যাত্রীসংখ্যা অনেক কম হবে। সেই কারণেই যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের কথায়, ভোটের দিন নির্বাচনী এলাকাগুলিতে যাতে বাইরের লোক প্রবেশ করতে না পারে সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন