ভোটের দিন বুথে ঢুকে বসেছিলেন তৃনমূল প্রার্থী! চন্দ্রিমার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে BJP

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের দিন বুথে ঢুকে বসেছিলেন তৃনমূল প্রার্থী! এই অভিযোগ নিয়েই তৃনমূলের বিদায়ী মন্ত্রী এবং এই নির্বাচনের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি। বাংলায় চলছে নীলবাড়ি দখলের লড়াই। আর নির্বাচন কমিশনের পরিকল্পনায় মোট ৮ দিফায় বিভক্ত হয়ে চলছে ভোট উৎসব। আজ তার ষষ্ঠ দফা।

আরও পড়ুনঃ লক্ষ্য সুষ্ঠ নির্বাচন, বুথ নজরদারিতে ভোট ষষ্ঠীতে আকাশবুকে উড়লো ‘ড্রোন’

রাজ্যের মোট ৪ জেলার ৪৩ টি আসনে নির্বাচন চলছে আজ। একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে ভোটগ্রহণ। বিভিন্ন জায়গায় তৃনমূলের প্রার্থীদের ঘিরে বিক্ষোভ দেখিয়ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তার মাঝেই এবার শাসক দলের বিদায়ী মন্ত্রী এবং এবারের দমদম উত্তরের তৃনমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে যাচ্ছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার।

অভিযোগ, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের দুর্গানগর নেপাল চন্দ্র বিদ্যাপীঠে ভোট গ্রহণ চলাকালীন ভেতরে যান তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং সেখানে প্রায় এক ঘণ্টা বুথের ভিতরে বসেছিলেন তিনি। বিজেপির কর্মীদের বক্তব্য ওই সময় ধরে বুথের ভেতরে থেকে  বুথ জ্যাম করে ভোটারদের প্রভাবিত করছিলেন।

ভোটের দিন বুথে ঢুকে বসেছিলেন তৃনমূল প্রার্থী! একই অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তাঁর বক্তব্য, “একটা গণতন্ত্রের উত্‍সব। ভোট দেওয়ার পর সরকার নির্বাচিত হবে। তার মধ্যে একটা আনন্দ আছে। কিন্তু তৃণমূল এসবে বিশ্বাস করে না। ওরা বলে খেলা হবে। ওরা বিশ্বাস করে বাইরে থেকে ছেলে এনে ভোটারদের হুমকি দেওয়া হবে। ভোট চলাকালীন প্রার্থী ভিতরে ঢুকে বসেছিলেন। আমি কমিশনে যাব। গোটা বিষয় জানাব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন